• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম দৃশ্যমান হচ্ছে

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Feb 2024   Sunday

সারাদেশের মত রাঙামাটির  বিলাইছড়িতেও নির্মিত হচ্ছে আধুনিক মানের শেখ রাসেল মিনি স্টেডিয়াম।  ছাদ ধালাই কাজের অগ্রগতির মধ্য দিয়ে স্টেডিয়ামটির দৃশ্যমান হতে  শুরু করেছে ।

 

 উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বিলাইছড়ি উপজেলায়ও নির্মিত হচ্ছে এই স্টেডিয়াম।  রোববার  সকালে স্টেডিয়াম এর ছাদ ধালাই এর কাজ উদ্বোধন করেন  বিলাইছড়ি  উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। এসময় আরও উপস্থিত ছিলেন  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন জাতীয় ক্রীড়া পরিষদ এর প্রকল্প প্রকৌশলী (চ:দা:)  মো. মোখলেছুর রহমান, ১ নং বিলাই ছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিভূতি-ভূষণ চাকমা, এমএস.লুম্বিনী এন্টারপ্রাইজ এর কনট্রাক্টর চিরনজীব চাকমা প্রমূখ।
 
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীনে প্রায় ৪ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই স্টেডিয়ামটি। শেখ রাসেল মোরাল সম্বলিত আধুনিক মানের স্টেডিয়ামটিতে রয়েছে দর্শকদের খেলা দেখার সুবিধার্থে ৩০০ ফুট গ্যালারী,  ১২৬ টি চেয়ারযুক্ত ভিআইপি গ্যালারী, ড্রেসিং রুম ২ টি ও অফিস রুম । এ ছাড়াও মাঠের সৌন্দর্য বর্ধনের জন্য মাঠ উন্নয়ন এবং মাঠের চারপাশে আরসিসি ড্রেনসহ পাবলিকের জন্য থাকবে পাবলিক টয়লেট। স্টেডিয়ামটির কাজ জুন ২০২৪ সালে শেষ হবে বলে জানান প্রকল্প প্রকৌশলী। স্টেডিয়ামটি বাস্তবায়ন হলে এলাকার ক্রীড়া ক্ষেত্রে অবধান রাখার মধ্য দিয়ে দেশী ও আন্তর্জাতিক মানের নতুন নতুন খেলোয়ার উঠে আসবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 
 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ