• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

জীবনের নিরাপত্তা চেয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সন্মেলন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Feb 2024   Thursday

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারস্থ পুরান পাড়ায় বড় ভাইয়ের প্রাণনাশের হুমকিতে ছোট ভাই জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সন্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা এক পরিবার।


বৃহস্পতিবার রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সন্মেলন কক্ষে সংবাদ সন্মেলনে বীর মুক্তিযোদ্ধা মৃত মোজাফ্ফর আহম্মদ তালুকদারের ছেলে পারভেজ আহম্মদ তালুকদার তার বড় ভাই ফারুখ আহম্মদ তালুকদার বিপু বিরুদ্ধে এ সংবাদ সন্মেলন করেন। এসময় তার স্ত্রী হোসনে আরা বেগম, তার ছেলে সাত বছরের ছেলে ফাহাদ আহম্মদ তালুকদার উপস্থিত ছিলেন।


সংবাদ সন্মেলনে তিনি অভিযোগ করেন, জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে দীর্ঘ দিন ধরে ফারুখ আহম্মদ তালুকদার বিপু বিভিন্নভাবে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। দুই থেকে তিন বার তাকে মারধরও করেছিলেন। এক পর্যায়ে গত বুধবার তার ছেলে ফাহাদ আহম্মদ তালুকদার সাইকেল নিয়ে রাস্তায় বের হলে বিপু মোটরসাইকেলে চাপা দিয়ে তার ছেলে হত্যার চেষ্টা করেন। তবে তার ছেলে অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। এছাড়া, তার ছেলে বিদ্যালয়ে যাওয়ার পথে বিপু মোটরসাইকেল দিয়ে রাস্তায় আঘাত করার চেষ্টা করেন। তাই তিনি ও তার পরিবারের নিরাপত্তাহীনতা থাকায় জীবনের নিরাপত্তা চেয়ে বুধবার রাঙামাটি কতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন। ফারুখ আহম্মদ তালুকদার বিপু একজন মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপকর্মের কারণে বহুবার জেলেও গেছেন বলে অভিযোগ করে অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান।


মোঃ পারভেজ আহম্মদ তালুকদারের স্ত্রী হোসনে আরা বলেন, তার স্বামীর বড় ভাই মোঃ ফারুক আহম্মদ তালুকদার বেশ কয়েকবার তার গায়ে অহেতুক মারধর করেছেন। তার ছেলে ফাহাদ আহম্মদকে মারধর করেছেন। মূলতঃ জমিজামা নিয়েই তারা ভাইয়ে ভাইয়ে পারিবারিক কলহ বাঁধে। এটার একটা বিহীত ব্যবস্থা হওয়া দরকার। তিনি আরো অভিযোগ করেন ফারুক আহম্মদ তালুকদার বিপু বিভিন্ন নেতার ক্ষমতা দেখান। মামলা হামলার ভয়সহ তাদেরকে জীবনে মেরে ফেলার হুমকি দিচ্ছেন।


এদিকে, সংবাদ সন্মেলনে যেসব অভিযোগ করা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট দাবী করেছেন ফারুখ আহম্মদ তালুকদার বিপু। তিনি জানান, পারভেজ আহম্মদ তালুকদার তার অপন ছোট ভাই। সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অসামাজিক কার্যকলাপ করেছিল। বড় ভাই হয়ে তাকে বহুবার সহায়তা করেছি। বাবা জীবিত থাকাকালে তার বাবা ও মাকে মারধরসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। তবে তিনি দাবী করেন পরিবারের মধ্যে জমি-জমা নিয়ে তাদের কোন বিরোধ নেই।


রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আলী বলেন, ফারুক আহম্মদ তালুকদার বিপু এবং তার ছোট ভাই মোঃ পারভেজ আহম্মদ তালুকদার পাল্টা-পাল্টি থানায় অভিযোগ দায়ের কছেন। দু’পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ