• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2024   Wednesday

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমার নেতৃত্বে রাঙামাটির কেন্দ্রীয় শহিদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় বোর্ডের ভাইস চেয়ারম্যান যুগ্মসচিব মোহাম্মদ হারুন অর রশীদ, সদস্য প্রশাসন উপসচিব মোঃ জসীম উদ্দিনসহ বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা এর নেতৃত্বে বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণের মাধ্যমে বোর্ডের প্রধান কার্যালয়ে স্থাপিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশীদ, উপসচিব সদস্য প্রশাসন মোঃ জসীম উদ্দিনসহ উপপরিচালক মংছেনলাইন রাখাইন, হিসাব রক্ষণ কর্মকর্তা কল্যানময় চাকমা, রাঙামাটির নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের সাবেক প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ এয়াছিনুল হক, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের সাবেক প্রকল্প ব্যবস্থাপক নিলুফার নাজনীন, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের সাবেক রাঙাামাটি জেলা প্রকল্প ব্যবস্থাপক মনজু মানস ত্রিপুরা, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, তথ্য কর্মকর্তা ডজী ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আমিনুর রশিদ ও সাধারণ সম্পাদক জুয়েল বড়ুয়াসহ বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এছাড়া দিবসটি উপলক্ষে মহান শহীদদের আত্মার শান্তি কামনায় বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বোর্ডের জামে মসজিদে মোনাজাতসহ তবলছড়িস্থ আনন্দ বিহার এবং তবলছড়িস্থ শ্রী শ্রী রক্ষাকালি মন্দিরে বিশেষ প্রার্থনা সভা আয়োজন করা হয়। তাছাড়া খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার ইউনিট কার্যালয় এবং বোর্ড পরিচালিত ৪টি আবাসিক বিদ্যালয়ের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ