• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

হিল ফ্লাওয়ারের আয়োজনে
রাঙামাটিতে উচ্চ মূল্যের ফলনের উপর সক্ষমতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2024   Wednesday

বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের আয়োজনে উচ্চ মূল্যের ফলনের উপর সক্ষমতা বিষয়ক কৃষক-কৃষানীদের নিয়ে তিন দিন ব্যাপী প্রশিক্ষন কোর্স বুধবার থেকে রাঙামাটিতে শুরু হয়েছে।

রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের প্রশিক্ষণ কেন্দ্রে মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় অংশী দারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে প্রশিক্ষন কোর্সের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য নাইউ প্রু মারমা। হিল ফ্লাওয়ারের প্রকল্প ব্যবস্থাপক জ্যোতি বিকাশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের অধ্যক্ষ মোঃ নাসিম হায়দার ও মানুষের জন্য ফাউন্ডেশনের রাঙামাটির পরিচালক নিখিল চাকমা। তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের জেলার জুরাছড়ির দুর্গম দুমদুম্যা, বরকল, বিলাইছড়ি,রাঙামাটি সদর বিভিন্ন উপজেলা থেকে মাঠ পর্যায়ে ৫০জন কৃষক-কৃষানীরা অংশ নিয়েছেন। হাতে কলমে এ প্রশিক্ষনে মাল্টা, মাশরুম,ধান্য মরিচ ও বড়ই চাষের প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য নাউ প্রু মারমা বলেন, আজকের যে প্রশিক্ষণটি শুরু হয়েছে তা কৃষক-কৃষাণীদের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ। তারা হাতে কলমে প্রশিক্ষন দিয়ে বাস্তবিয়ক জীবনের তা প্রয়োগ ও উপকারে আসবে। এই প্রশিক্ষণ পেয়ে কৃষক-কৃষানীরা নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে আরো অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন।

তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তেনের সাথে সময় ও পরিবেশ বদলবে। কিন্তু আমাদের তা খাপ খাইয়ে চলতে হবে, কাজ করতে হবে। আমরা যদি ১৫ থেকে ২০বছর আগের জায়গায় ফিরে যায় তখন কি দেখেছি। আর এখন কি দেখছি। বর্তমানে কৃষি ক্ষেত্রে অনেক অনেক উন্নতি হয়েছে, মানুষের জ্ঞান ও চিন্তাভাবনা অনেক উন্নত হয়েছে। তাই আমাদের বর্তমান যুগের সাথে, সময়ের সাথে ও সর্বোপরি পরিবেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে গিয়ে উৎপাদনও বাড়াতে হবে। সেই সাথে কৃষজ উৎপাদন ঘটিয়ে দেশের সমৃদ্ধিতেও অবদান রাখতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ