• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে সিআইপিডির উদ্যোগে ব্যাতিক্রম ধর্মী পরিবেশ দিবস পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jun 2015   Friday

স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা সেন্টার ফর ইনটেগ্রেটেড প্রোগ্রাম এ্যান্ড ডেভেলপমেন্ট(সিআইপিডি)-এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের কান্দেব ছড়ায় ব্যাতিক্রম ধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বালুখালী ইউনিয়নের কান্দেব ছড়া গ্রামে দিবসটি উপলক্ষে সিআইপিডির ক্যাপাসিটি এনহেন্সম্যান্ট অফ ইনডিজিনাস ইয়ুথ অফ স্মল এথনিক গ্রুপস ইন সিএইচটি উদ্যোগে কান্দেব গ্রামের শ্মশান টিলায় বৃক্ষরোপণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন নির্বাহী কর্মকর্তা জনলাল চাকমা। এসময় স্থানীয় গ্রামবাসীরা ছাড়াও গণমাধ্যম কর্মী ও সিআইপিডির ক্যাপাসিটি এনহেন্সম্যান্ট অফ ইনডিজিনাস ইয়ুথ অফ স্মল এথনিক গ্রুপস ইন সিএইচটি সদস্যরা উপস্থিত থেকে বৃক্ষ রোপণ করেন। পরে স্থানীয় গ্রামবাসীদের সাথে পরিবেশ দিবস সম্পর্কে মত বিনিময় সভা করা হয়। মত বিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্যে দেন সিআইপিডির নির্বাহী কর্মকর্তা জনলাল চাকমা,  বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী, সিআইপিডির সদস্য যশেশ্বর চাকমা বিল্টু, সাংবাদিক হরি কিশোর চাকমা ও ক্যাপাসিটি এনহেন্সম্যান্ট অফ ইনডিজিনাস ইয়ুথ অফ স্মল এথনিক গ্রুপস ইন সিএইচটি সদস্য উসাচিং মারমা, গ্রামবাসী অমল বিহারী চাকমা, অরুন কান্তি চাকমা ও প্রভাতী চাকমা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে দিন দিন গাছ শূন্য হচ্ছে। ব্যবসায়িক দৃষ্টি ভঙ্গির কারণে যত্রতত্র বন উজাড় করা হচ্ছে। এর কারণে ঝর্ণা, ছড়া শুকিয়ে যাচ্ছে। পানযোগ্য পানির সংকট দেখা দিয়েছে। রোদের তীব্রতা বাড়ছে। বৃষ্টিপাত কমে হচ্ছে। এতে কৃষি খরচ বাড়ছে, উৎপাদন কমছে। তাই এসব থেকে রক্ষা পেতে হলে বনকে রক্ষা করতে হবে। রোপনকৃত চারা রক্ষণা বেক্ষণ, খালি জায়গায় গাছের চারা রোপন এবং গ্রামের বড় বড় গাছ না কাটার পরামর্শ দেন বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ