• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

বান্দরবানের প্রথাগত বিচার ব্যবস্থার উপর হেডম্যান-কার্বারীদের ৩দিনের প্রশিক্ষণ শুরু

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jun 2015   Monday

প্রথাগত বিচার ব্যবস্থায় দক্ষতার লক্ষে সোমবার থেকে বান্দরবানে তিন দিন ব্যাপী  হেডম্যান-কার্বারীদের প্রশিক্ষণ কোর্স  শুরু হয়েছে।

বেসরকারী উন্নয়ন সংন্থা গ্রীন হিল ‘শিখা’ প্রকল্পের উদ্যোগে আলীকদম উপজেলার হেডম্যান-কার্বারীদের অংশগ্রহনে শহরের একটি আবাসিক হোটেলে আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বোমাং সার্কেল চিফউ চপ্রু। বিশেষ  অতিথি ছিলেন এ্যাডভোকেট দ্বীননাথ  তঞ্চঙ্গ্য ও গ্রীনহীলের  শিখা প্রকল্পের কর্মসূচী ব্যবস্থাপক আহমেদ তাসনিম আলম। প্রশিক্ষণের মূল ফ্যাসিলিটেটর দায়িত্বে আছেন প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর  (ট্রেনিং এন্ড ডকুমেন্টেশন) রিকো খীসা।

প্রশিক্ষন কোর্সে ১ জন হেডম্যান ও ২৪ জন কার্বারীসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেছেন। এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে প্রথাগত বিচার ব্যবস্থা পরিচালনায় হেডম্যান কার্বারীদের দক্ষতা বৃদ্ধি করা। এ প্রশিক্ষন কোর্সটি আলীকদম উপজেলার হেডম্যান-কার্বারীদের মোট চারটি ব্যাচে ভাগ প্রশিক্ষন সম্পন্ন করা হবে। এছাড়া দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ কোর্স ১৯ থেকে ২১ জুন এবং ২৩ থেকে ২৫ জুন অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণ আয়োজকরা জানান, শিখা’ প্রকল্পের অধীনে গ্রীন হিল কর্তৃক আয়োজিত দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রমের আওতায় ২০১৪-২০১৫ সালে বান্দরবান জেলার আলীকদম উপজেলাও রাঙামাাটি জেলার লংগদু উপজেলার মোট ২৪৬ জন হেডম্যান কার্বারীদেও প্রশিক্ষণ প্রদান করা হবে। ইতিমধ্যে ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত আলীকদম ও লংগদু উপজেলার মোট ৮৩ জন হেডম্যান-কার্বারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

উদ্ধোধনী বক্তব্যে সার্কেল চীফ  হেডম্যান-কার্বারীদের একতাবদ্ধ হয়ে সামাজিক সংহতি বজায় রাখার আহ্বান জানান এবং প্রশিক্ষণের সফলতা কামনা করেন।

উল্লেখ্য,আইনী সহায়তামূলক এই শিখা(সাসটেইনিং হিউমেনেটারিয়েন ইনিশিয়েটিভ থ্রু নলেজ, সোশ্যাল হারমোনী এন্ড একাউন্টেবিলিটি) প্রকল্পটি যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত এবং ম্যাক্সওয়েল ষ্ট্যাম্প (পিএলসি), বৃটিশ কাউন্সিল ও সেন্টার ফর এফেকটিভ ডিসপিউট রেজুলেশন (সিইডিআর) এবং কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস (সিএলএস) কর্মসূচীর আওতায় বান্দরবান জেলার আলীকদম ও রাঙামাটি জেলার লংগদু উপজেলায় গ্রীন হিল কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ