• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

সিডা টিমের রাঙামাটিতে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিদর্শন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jun 2015   Tuesday

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) “বিল্ডিং ইন্টিগ্রিটি ব্লকস ফর ইফেক্টটিভ চেঞ্জ -“বিবেক” প্রকল্পের আওতায় রাঙামাটির স্থানীয় জনগণের অংশগ্রহণে গঠিত সচেতন নাগরিক কমিটি-সনাক এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সনাক-ইয়েস পরিচালিত কার্যক্রম টিআইবির উন্নয়ন সংস্থাসহ সংশ্লিষ্টদের কাছে সমাদৃত হয়েছে। এ প্রেক্ষিতে টিআইবির উন্নয়ন সহযোগী সিডা’র একটি প্রতিনিধি দল চলমান বিবেক প্রকল্পের আওতায় সনাক, রাঙামাটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতেমঙ্গলবার  সনাকসহ সংশ্লিষ্ট বিভিন্ন   গ্রুপের সাথে মতবিনিময় করেন।

টিআইবির রাঙামাটির এরিয়া ম্যানেজার রঞ্জন পালিতের স্বাক্ষরিত এক  প্রেস বার্তায় বলা হয়, টিআইবির বিবেক প্রকল্পের কার্যক্রমের মধ্যে ছিল সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যগণের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং ঝগড়াবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মা`দের সাথে শিক্ষা বিষয়ক আলোচনা। উক্ত সভায় সিডা টিমের মায়া এডফার্স্ট ও মিয়া হেলেন উপস্থিত থেকে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যগণ এবং মা`দের সাথে মতবিনিময় করেন।

রাঙামাটিতে উক্ত দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিদর্শন করে পরিদর্শনের আসা টিম সন্তুষ্টি প্রকাশ করেন।  এছাড়া তারা স্থানীয় সরকার, স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে দুর্নীতিবিরোধী কার্যক্রমের ফলে যে সকল পরিবর্তন পরিলক্ষিত হয়েছে সে বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এসময় উপস্থিত ছিলেন টিআইবির উধ্বর্তন কর্মসূচী ব্যবস্থাপক ফজিলা খানম, কর্মসূচী ব্যবস্থাপক ডঃ মোঃ আশরাফ হোসেন, ডেপুটি ম্যানেজার এমআইএস মাসুদুর রহমান। “বিবেক” প্রকল্পের আওতায় পরিলক্ষিত পরিবর্তনসমূহ উপস্থাপন করে রাঙামাটি সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ