• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

হেডম্যান-কার্বারীদের বিচার ব্যবস্থায় দক্ষতা উন্নয়নে রাঙামাটিতে ৩দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2015   Friday

ঐতিহ্যবাহী প্রথাগত  হেডম্যান (মৌজা প্রধান) ও কারবারীদের(গ্রাম প্রধান) প্রথাগত বিচার ব্যবস্থায় দক্ষতা উন্নয়নের লক্ষে রাঙামাটিতে শুক্রবার থেকে  তিন দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের অন্যতম বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের শিখা প্রকল্পের আয়োজনে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা সন্মেলনে কক্ষে  কর্মশালার উদ্ধোধন করেন গ্রীনহিলের কর্মসূচি পরিচালক যতন কুমার দেওয়ান। এসময় উপস্থিত ছিলেন   জেন্ডার স্পোলিষ্ট ও বিশিষ্ট উন্নয়ন কর্মী টুকু তালুকদার, বিশিষ্ট আইনজীবি দ্বীন নাথ তংচংগ্যা ও  গ্রীনহিলের শিখা প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর(এডভোকেসী) বিটু দত্ত।  তিন দিন ব্যাপী কর্মশালায় লংগদু উপজেলা  থেকে ২জন   হেডম্যান ও ২৬ জন কারবারী অংশ নেন।  এর মধ্যে ৬জন মহিলা কারবারী অংশ নেন।  আগামী ২৮ জুন এ প্রশিক্ষণ কর্মশালার সমাপ্ত হবে।

উদ্ধোধনী অনুষ্ঠানে গ্রীনহিলের কর্মসূচি পরিচালক যতন কুমার দেওয়ান গ্রীনহিলের বিভিন্ন প্রকল্প সম্পর্কে আলোচনা করেন এবং এ প্রশিক্ষণ কর্মশালার সফলতা কামনা করেন।

আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, প্রশিক্ষণের মূলউদ্দেশ্য হচ্ছে প্রথাগত বিচারব্যবস্থা পরিচালনায় হেডম্যান-কার্বারীদের দক্ষতাবৃদ্ধি করা। প্রকল্পের অধীনে লংগদু উপজেলার হেডম্যান-কার্বারীদের জন্য আয়োজিত প্রশিক্ষণটি মোট চারটি ব্যাচে সম্পন্ন করা হবে এবং এটি দ্বিতীয় ব্যাচের জন্য আয়োজিত। তৃতীয় ও চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ যথাক্রমে জুলাই - সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ‘শিখা’ প্রকল্পের অধীনে গ্রীনহিল কর্তৃক আয়োজিত দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রমের আওতায়২০১৪-২০১৫ সালে রাঙামাাটির লংগদু উপজেলা ও বান্দরবান জেলার আলীকদম উপজেলার মোট ২৪৬জন হেডম্যান-কার্বারীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। ইতিমধ্যে চলতি বছরের ২৫ জুন পর্যন্ত লংগদু ও আলীকদম উপজেলার মোট ১৬২জন হেডম্যান-কার্বারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য,আইনী সহায়তামূলক এ শিখা(সাসটেইনিং হিউমেনেটারিয়েন ইনিশিয়েটিভ থ্রু নলেজ, সোশ্যালহারমোনী এন্ড একাউন্টেবিলিটি) প্রকল্পটি যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত এবং ম্যাক্স ওয়েলষ্ট্যাম্প (পিএলসি), বৃটিশকাউন্সিল ও সেন্টার ফর এফেকটিভডিসপিউট রেজুলেশন (সিইডিআর) এবং কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস (সিএলএস) কর্মসূচীর আওতায় বান্দরবান জেলার আলীকদম ও রাঙামাটি জেলার লংগদু উপজেলায় গ্রীনহিল কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ