• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জের ধরে
রাঙামাটিতে ছাত্রসংগঠনগুলোর পক্ষ-বিপক্ষের মানবন্ধন কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jun 2014   Tuesday

রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপনের পক্ষ-বিপক্ষের অবস্থান নিয়ে মঙ্গলবার ছাত্রসংগঠনগুলোর পাল্টাপাল্টি মানবন্ধন কর্মসূচি পালন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

রাঙামাটি সরকারী কলেজের সামনে মেডিকেল কলেজ এবং  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সকল  কার্যক্রম স্থগিতের দাবি জানিয়ে পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) কলেজ শাখার উদ্যোগে মানববন্ধ করে। ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপির রাঙামাটি সরকারী কলেজ শাখার সভাপতি রিন্টু চাকমা।  প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতির নেতা ত্রিজিনাদ চাকমা। বক্তব্যে দেন পিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্যোতিষমান চাকমা বুলবুল। বক্তব্যে দেন পিসিপির জেলা শাখার সভাপতি বাচ্চু চাকমা,হিল ইউমেন্স ফেডারেশনের নেত্রী রিমিতা চাকমা, মোনালিসা চাকমা,পিসিপির শহর শাখার নেতা পুলক চাকমা। মানবন্ধনের পাহাড়ী ছাত্র পরিষদের নেতাকর্মীরা ছাড়াও কলেজের সাধারন শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে পিসিপির নেতৃবৃন্দ পার্বত্য চুক্তি যথাাযথ বাস্তবায়িত না হওয়া পর্ষন্ত রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সকল কার্যক্রম স্থগিতের দাবি জানান। অন্যথায় এ দাবীকে উপেক্ষা করে এসব প্রতিষ্ঠান স্থাপন করা হলে রক্ত দিয়ে হলেও পার্বত্যবাসী তার প্রতিহত করবে  বলে হুশিয়ারী উচ্চারন করেন।

2

অপরদিকে, মেডিকেল কলেজ এবং  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্রুত স্থাপন ও তার কার্যক্রম শুরুর দাবি জানিয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে রাঙামাটি সরকারী কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এতে মানবন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রলীগের রাঙামাটি কলেজ শাখার সভাপতি সজল দাশ। বক্তব্যে দেন ছাত্রলীগের জেলা শাখার সভাপতি নেতা শাহ ইমরান রোকন, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা ছাত্র দলের যুগ্ন সাধারন সম্পাদক কামাল হোসেন, ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, ছাত্র নেতা তৌহিদুল ইসলাম, আবউদল মজিদ, ইমরান চৌধুরী, হুমায়ন কবির, আব্দুর রব  ও আল-আমিন ।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ