• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

লামা উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি আমির হোসেন,সাধারণ সম্পাদক থোয়াইনু অং চৌধুরী নির্বাচিত

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Sep 2015   Sunday

রোববার বান্দরবানে লামা উপজেলা ও পৌর বিএনপি’র ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনের মাধ্যমে সভাপতি হিসেবে লামা পৌরসভার মেয়র আমির হোসেন, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরীকে সাধারণ সম্পাদক   ও লামা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এম. রুহুল আমিনকে সাংগঠনিক সম্পাদক  নির্বাচিত করে  বিনএনপি’র  লামা উপজেলা কমিটি গঠন করা হয়েছে।  

লামা ফিশারী কমপ্লেক্স মাঠে  সন্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সভাপতি সাচিং প্রু জেরী। উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিএনপি বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, অর্থ সম্পাদক চিং চা প্রু কেচি, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সম্পাদক থোয়াইনু অং চৌধুরী, জেলা তাঁতী দলের সভাপতি শ্যামল তংচংগ্যা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এম. হাবিবুর রহমান ভূঁইয়া, যুগ্ন সম্পাদক আবু তাহের মিয়া, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রুহুল আমিন সহ প্রমূখ। এসময় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুল আলম ইউপি চেয়ারম্যান, জাকের হোসেন মজুমদার ইউপি চেয়ারম্যান, আব্দু সত্তার গাজী, আবুল কালাম, লোকমান হোসেন, রবিউল হোসেন, আব্দুল হালিম।

সন্মেলনে ত্রি-বার্ষিক সম্মেলনে লামা উপজেলা কমিটিতে লামা পৌরসভার মেয়র আমির হোসেনকে সভাপতি, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরীকে সাধারণ সম্পাদক ও লামা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এম. রুহুল আমিনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটির গঠিত হয়।

অপরদিকে লামা পৌর কমিটিতে সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর গোলাম ছারোয়ার ও সাংগঠনিক সম্পাদক পদে পৌর কাউন্সিলর দিদারুল ইসলামকে নির্বাচিত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি’র সভাপতি সাচিং প্রু জেরী বলেন, আওয়ামীলীগ সরকারের উন্নয়ন মানে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, খুন, গুম, মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও অপহরণ করা। জাতীয়তাবাদে বিশ্বাসী নেতাকর্মীদের আন্দোলন ত্বরান্বিত করলে এ অবৈধ সরকারের পতন করা সম্ভব হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ