• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

শুধুমাত্র সার্টিফিকেট অর্জন না করে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে- ঊষাতন তালুকদার এমপি

পুলিন চাকমা/ইতিময় চাকমা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2014   Sunday

২৯৯নং পার্বত্য রাঙামাটির আসনের নির্বাচিত সাংসদ সংসদ ঊষাতন তালুকদার বলেছেন, বর্তমান প্রজন্মকে শুধুমাত্র সার্টিফিকেট অর্জনের শিক্ষায় শিক্ষিত করলে হবে না। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। নব প্রজন্মের মধ্যে দেশাত্ববোধ,মানবিক মূল্যেবোধ,ন্যায় ভিত্তিক শিক্ষা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা অর্জনের জন্য কাজ করে যেতে হবে।

রোববার রাঙামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ধামাইছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যই সাংসদ ঊষাতন তালুকদার এসব কথা বলেন।

শুভলং বাজার সেডে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে  বক্তব্যে দেন বরকল উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা,উপজাতীয় কেন্দ্রীয় কাঠ ব্যবসায়ী সমিতির সদস্য সখিন চাকমা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুইমেপ্রু রোয়াজা,ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলতাব হোসেন,  সুভলং ইউপির ওয়ার্ড মেম্বার সুশীল কান্তি চাকমাও বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি সুজন রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চাকমা।

অনুষ্ঠানে সংসদ সদস্যর কাছে ধামাইছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষ বর্ধিত করণ,মাল্টি মিডিয়া ক্লাস রুম চালু সহ বিদ্যালয়ের সীমানা দেয়াল নির্মানের দাবী জানান বিদ্যালয়ের শিক্ষকরা।

সাংসদ উষাতন তালুকদার আরও বলেন, বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশাত্ববোধ ও মানবিক মূল্যেবোধ না থাকায় তারা বিপদগামী হচ্ছে। মাদকের ছোবলে নব প্রজন্ম আজ ধ্বংসের দ্বার প্রান্তে। ছাত্র-ছাত্রীরা যাতে ন্যায় ও জ্ঞান ভিত্তিক শিক্ষা অর্জন করতে পারে সেজন্য শিক্ষক সহ সকলকে আহবান জানান সংসদ সদস্য।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ