• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

ঘাগড়া কিন্ডার গার্টেন স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Sep 2014   Saturday

রাঙামাটি ঘাগড়া কিন্ডার গার্টেন স্কুলের নতুন ভবন উদ্ধোধন ও বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ শনিবার অনুষ্ঠিত হয়েছে।

ঘাগড়া কিন্ডার গার্টেন স্কুলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পাার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নব কুমার তংচঙ্গ্যার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী, ৩নং ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান থুইমং মারমা, শফি মেম্বার, বিশিষ্ট সমাজ উন্নয়ন কর্মী বাবুশে মারমা, শান্তি মনি চাকমা, সজিব দত্ত  প্রমূখ। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন সুকা চাকমা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কামাল উদ্দীন আহম্মেদ। অনুষ্ঠান শুরুর আগে পরিষদ চেয়ারম্যান দশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয়ের নতুন ভবন উদ্ধোধন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে পরিষদ চেয়ারম্যান বিদ্যালয়ের ২০১৩ সালের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট নগদ টাকা, জ্যামিতি বক্স, কলম ও উপহার সামগ্রী বিতরণ এবং নাচ ও গান পরিবেশনকারী শিক্ষার্থীদের তাৎক্ষনিক দশ হাজার টাকা প্রদান করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে নেই কোন ধর্ম-বর্ণ, নেই কোন জাতি গোষ্ঠির ভেদাভেদ। শিক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি মনোভাব রেখে প্রকৃত মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষাকে গুরুত্ব দিয়ে ও এ জাতিকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে  প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন মূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে পার্বত্য জেলা পরিষদ হতে দশ লক্ষ টাকা ব্যয়ে এ বিদ্যালয়টি নির্মান করা হয়েছে। আর এর পেছনে সব চাইতে বড় অবদান হচ্ছে এ এলাকার শিক্ষানুরাগীরা। তাদের এ শিক্ষা প্রতিষ্ঠানটি করার পেছনে যে উদ্দীপনা দেখিয়েছে তা প্রশনীয়।  জেলার শিক্ষা ব্যাবস্থাকে আমুল পরিবর্তন ও উন্নয়নের জন্য জেলা পরিষদ সবসময় পাশে ছিল থাকবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি বলেন, শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই। নতুন প্রজন্মের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এদের মধ্য থেকেই উঠে আসবে আগামী দিনের দেশ পরিচালনাকারী।

তিনি এ শিক্ষা প্রতিষ্ঠানটির জন্য আগামীতে পাঁকাভবন ও ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদানের জন্য কম্পিউটার সেট প্রদানের আশ্বাস দেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ