• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বিলাইছড়ি মডেল হাই স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Sep 2014   Wednesday

বুধবার বিলাইছড়ি উপজেলায় বিলাইছড়ি মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রণজিত কুমার ঘোষকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সুরেশ কান্তি তংচংগ্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার। সহকারী প্রধান শিক্ষক কাজল কান্তি দে এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম,ম্যানেজিং কমিটির সভাপতি চন্দ্র লাল চাকমা রাহুল,বীরোত্তম তঞ্চঙ্গ্যা, শেখ সাইদুল ইসলাম ও চাথোয়াই মার্মা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,আশির দশকের প্রথম দিকে রণজিত কুমার ঘোষ এই হাই স্কুলে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে স্কুলটি প্রতিষ্ঠায় অসাধারণ অবদান রেখে এই পাহাড়ি এলাকায় শিক্ষার আলো প্রজ্জ্বলন করেছিলেন। এলাকায় শিক্ষা বিস্তারে তার অবদান এলাকাবাসীর কাছে চির স্মরণীয় হয়ে থাকবে বলে বক্তারা উল্লেখ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উল্লেখ্য, বিলাইছড়ি মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রণজিত কুমার ঘোষ চাকরি থেকে সম্প্রতি অবসর গ্রহণ করেছেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ