• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Sep 2014   Saturday

পার্বত্য বান্দরবানের ঐতিহ্যবাহী ডনবস্কো উচ্চ বিদ্যালয়ে শনিবার পুরুস্কার বিতরন ও পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুরকে সংবর্ধনা দেয়া হয়েছে।

ডনবস্কো উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুরুস্কার বিতরনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, জেলা পষিদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রহমান আমিন,পুলিশ সুপার দেবদাস ভট্ট্যাচার্য, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ,সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইচপ্রু মাষ্টার,ফাতিমা রানী ক্যথলিক গীর্জার ফাদার এডমন্ড দি ক্রুজ সিএসসি,বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সিল্ভার ষ্টার মৃধা সিএসপি,জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তংচংগ্যা,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াইচিংপ্রু, লামা উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ ইসমাইল, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক লক্ষিপদ দাশ, সাপ্তাহিক বান্দরবানের সম্পাদক মোজাম্মেল হক লিটন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, ডনবস্কো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিমা দাশ প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মিষ্টি খাওয়ার জন্য নগদ ১০ হাজার টাকা এবং চারাগাছ রোপনের জন্য দশ হাজার টাকা প্রদান করেন। পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন একমাত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাধ্যমেই সম্ভব। সব শিশুদের অন্তরে লুকিয়ে আছে আগামী দিনের ভবিষ্যত। তিনি সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে অংশ গ্রহন করার জন্য বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের প্রতি আহবান জানান।

তিনি আরও বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান শুধু স্বাধীনতার ডাক দিয়েই ক্ষান্ত হননি তিনি ছেয়েছিলেন একটি শোষন মুক্ত সমাজ ব্যবস্থা এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। জাতীর জনকের সে স্বপ্ন বাস্থবায়নে তাহারই সু-যোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এগিয়ে এসেছেন। তিনি জননেত্রীর শোষন মুক্ত সমাজ ব্যবস্থা কায়েমের মাধ্যমে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে পরিনত করার স্বপ্ন বাস্থবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

মন্ত্রী বলেন, দেশ যখন ধাপে ধাপে জন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন একটি মহল সেটাকে বানচাল করার ষড়ন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি আওয়ামীলীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী দেশের শিক্ষার উন্নয়নে যা যা করার দরকার সব কিছু করে যাচ্ছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে সকল ছেলে মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ