• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

লামায় ছাত্রলীগের ছাত্র সমাবেশ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2015   Friday

বান্দরবানে নবগঠিত জেলা ছাত্রলীগ কমিটিকে বরণ উপলক্ষে শুক্রবার করতে এক ছাত্র সমাবেশের আয়োজন করা হয়।

লামায় উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে জেলা পরিষদ গেষ্ট হাউজ হলরুমে সমাবেশ প্রধান অতিথি ছিলেন  লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। সমাবেশের উদ্বোধক ছিলেন বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল। লামা পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ  অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক বাথোয়াই চিং মার্মা, যুগ্ন সাঃ সম্পাদক মোস্তফা জামাল, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ফাতেমা পারুল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রবিন বাহাদুরসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

 সমাবেশে ৫শত ছাত্রদের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস সম্বলিত বই বিতরণ করা হয়। এছাড়া বিজয় টেলিভিশনে প্রচারিত রিয়েলিটি শো ‘গানে গানে বিজয়’ টপ সেভেন্টিনে উঠে আসা লামা কৃতি সন্তান সেন্টু’র জন্য এসএমএস পাঠাতে সকলকে অনুরোধ করেন বক্তারা। সর্বোচ্চ এসএমএস প্রদানকারী তিনজনকে ছাত্র সমাবেশে পুরুষ্কৃত করা হয়।

পরে একটি বর্নাঢ্য র‌্যালী লামা বাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লামা বাজারে গিয়ে শেষ হয়। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের সকল সোনালী অর্জনের সাথে বাংলাদেশ ছাত্রলীগ জড়িত। তাদের মেধা ও মননশীল চিন্তার মধ্য দিয়ে দেশের কল্যাণ নিহিত হবে। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে। অস্ত্রের চেয়ে কলমের শক্তি বেশী এই বিষয়টিকে উপলব্ধি করে দেশকে এগিয়ে নেয়ার মূল ভূমিকায় রোল-প্লে করবে ছাত্রলীগ।

ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল বলেন, অস্ত্র নয় কলম হবে দেশ পরিচালনার একমাত্র হাতিয়ার। খালেদা আমাদের দেশের ছেলে-মেয়েদের ভয় ভীতির মধ্যে রেখে এসএসসি পরীক্ষা দিতে বাধ্য করেছেন। একটি শিক্ষিত সমাজ পারে একটি জাতিকে সঠিক পথ দেখাতে। শিক্ষা শান্তি প্রগতি এই মূল মন্ত্রকে স্বরণ রেখে ছাত্রলীগ তারা তাদের নিজেদের সুশিক্ষিত করবে এবং পাশাপাশি বঞ্চিত সকল ছাত্র সমাজের অধিকারের কথা বলবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ