• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বান্দরবানে ছোঁয়াইং উত্তোলনের মধ্যদিয়ে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2015   Friday

বান্দরবানে ছোঁয়াইং উত্তোলনের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাস ব্যাপী কঠিন চীবর দানোৎসব শুক্রবার সম্পন্ন হয়েছে।

 

বান্দরবান শহরে কঠিন চীবর দানোৎসবের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য প্রতি মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

 

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এবং জেলা ও দায়রা জজ শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বৌদ্ধ বিহারের কয়েক’শ ভিক্ষু বৌদ্ধ অধ্যুষিত পল্লী গুলোতে পায়ে হেঁটে লাইন ধরে ছোঁয়াইং উত্তোলন করেন। এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে ভিক্ষুদের পিন্ড,চিবর,ছোয়াইং,অর্থ ও বিভিন্ন ফল দান করেন।

 

জানা যায়,পুণ্যবর্তী নারী বিশাখা সুর্যাস্তের পর থেকে শুরু করে পরের দিন সুর্যাস্তের আগে তুলা থেকে চরকায় সুতা তৈরী করে কাপড় বুনে সেই কাপড় রং করার পর গৌতম বুদ্ধকে দান করেছিলেন। কঠোর সাধনা ও অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে তৈরী করা রং কাপড়কে কঠিন চীবর বলা হয়।

 

আড়াই হাজার বছর আগের সেই পুরানো রীতিকে ধরে রেখে বান্দরবানের বৌদ্ধ নারীরা দলগতভাবে রাত জেগে কঠোর পরিশ্রম করে কাপড় বুনে তা পরের দিন বিকেলে বৌদ্ধ ভিক্ষুদের দান করে থাকেন।

 

পুণ্য অর্জন ও পরকালে সুখ লাভের আশায় বৌদ্ধ নারীরা এ কঠোর সাধনায় মগ্ন হন। প্রতি বছরের মতো এ বছরও রাজগুরু বৌদ্ধ বিহারে কাপড় বুনন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ