• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে ইভ্যানজেলিক্যাল চার্জ অব বাংলাদেশ গীর্জার উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Dec 2015   Friday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার পাংখোয়া পাড়ায় ইভ্যানজেলিক্যাল চার্জ অব বাংলাদেশ গীর্জার উদ্ধোধন করা হয়েছে। 

 

শুক্রবার বিলাইছড়ি উপজেলার পাংখোয়া পাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৭৮লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ইভ্যানজেলিক্যাল চার্জ অব বাংলাদেশ গীর্জার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

 

সভাপতিত্ব করেন গীর্জা পরিচালনা কমিটির সভাপতি লালছোয়াক লিয়ানা পাংখোয়া। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন নূরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার শহীদ উল্লাহ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া।

 

স্বাগত বক্তব্য দেন বিলাইছড়ি ইউপি সাবেক চেয়ারম্যান এ্যাংলিয়ানা পাংখোয়া। অনুষ্ঠান পরিচালনা করেন বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়সেন তংচংগ্যা। অনুষ্ঠান শুরুর আগে গীর্জা পরিচালনা কমিটির পক্ষ থেকে উপস্থিত অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুদার বলেন,আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে সকল সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম ও উৎসব স্বাধীনভাবে পালন করতে পারে। এ দল মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী।


তিনি আরও বলেন, ২০০৮ সালের আগে অনেক সরকার ক্ষমতায় থাকলেও সরকারী অর্থায়নে খ্রীষ্টান ধর্মালম্বীদের গীর্জা নির্মাণের উদ্দ্যেগ গ্রহণ করেনি। একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সকল সম্প্রদায়ের কল্যাণে মন্দির, মসজিদ, বৌদ্ধ মন্দির, গীর্জাসহ অন্যান প্রতিষ্ঠান নির্মান করে দিচ্ছে। এ সরকার জনবান্ধব সরকার।


তিনি বলেন, ধর্ম মানুষকে সত্য ন্যয় ও সৎপথে অগ্রসর হতে সহায়তা করে এ উক্তিটি বর্তমান সরকার উপলব্ধি করে বিধায় সকল সম্প্রদায়ের পাশে থেকে সহায়তা করে।

 

বিশেষ অতিথির বক্ত্যব্যে সাংসদ ফিরোজা বেগম চিনু বলেন, পার্বত্য চট্টগ্রামের সকল উন্নয়নে প্রধান বাঁধা হচ্ছে অবৈধ অস্ত্রের ব্যবহার ও চাঁদাবাজি। অবৈধ অস্ত্র দিয়ে সাধারণ মানুষদের জিম্মি করে শান্তি ও অধিকার আদায় করা সম্ভব না। কারণ অস্ত্র কখনো মানুষকে শান্তি ও অধিকার দেয়না। মানুষের ভালোবাসা ও অধিকার পেতে হলে সাধারণ মানুষের সান্নিধ্যে যেতে হবে। অস্ত্র ছেড়ে নিরহ মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করুন। মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করলে আওয়ামী লীগ কখনো কারো পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন।


তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাজনীতি করে সকল সম্প্রদায়ের কল্যানে। এই সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি এমন কোন এলাকা বাকী নেই।

 

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুপকল্প ২০২১সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ