• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বন্দর নগরী চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের ১ম সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2016   Friday

শুক্রবার চট্টগ্রাম নগরীতে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের ১ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনে রুপা চাকমাকে সভাপতি, সতি চাকমাকে সাধারণ সম্পাদক এবং রিতা চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি নির্বাচিত করা হয়।

 

পার্বত্য নারী সংঘ চট্টগ্রাম মহানগর শাখার তথ্য ও প্রচার সম্পাদক মিতি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, নারী নির্যাতন ও ভূমি বেদখলের বিরুদ্ধে সোচ্চার হোন`-এই স্লোগানকে সামনে রেখে নগরীর কদম মোবারক হল রুমে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন পার্বত্য নারী সংঘের প্রস্তুতি কমিটির আহ্বায়ক মানুচিং মার্মা।

 

বক্তব্য রাখেন, নগর কমিটির সদস্য সচিব মিতা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও রাঙামাটি জেলা কমিটির সভাপতি মন্টি চাকমা, পিসিপি`র কেন্দ্রীয় সভাপতি সিমন চাকমা, পিসিপি`র সাবেক সভাপতি ও যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য থুইক্যচিং মার্মা, ইউপিডিএফের সংগঠক মিঠুন চাকমা।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মেরিনা চাকমা। এসময় বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক শাহীন রেজা উপস্থিত ছিলেন। সন্মেলনে নিপীড়িত মানুষের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।


সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রতিনিধি ও পর্যবেক্ষকদের সম্মতিক্রমে রুপা চাকমাকে সভাপতি, সতি চাকমাকে সাধারণ সম্পাদক এবং রিতা চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান সংগঠনটির কেন্দ্রীয় সদস্য অনিতা চাকমা। সম্মেলন শেষে একটি র্যা লী বের হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গন ঘুরে চেরাগী পাহাড় মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সম্মেলন সমাপ্ত হয়।


সম্মেলনে বক্তারা পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, গত বছর ১৪জন পাহাড়ি নারী ধর্ষণ ও ২১ জন নারী যৌন হয়রানির শিকার হয়েছে। প্রায় প্রতিদিন কোথাও না কোথাও যৌন সহিংসতার শিকার হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ