• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

রাজধানীতে যুবদের ক্ষমতায়ন ও জাতীয় যুবনীতি বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2024   Sunday

রোববার (২১ জানুয়ারী) রাজধানীতে আস্থা প্রকল্পের আওতায় যুবদের ক্ষমতায়ন ও জাতীয় যুবনীতি ২০১৭ বাস্তবায়নে এনজিও সমূহের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


আগারগাঁও-এর এনজিও বিষয়ক ব্যুরো-এর হল-রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক শেখ মোঃ মনিরুজ্জামান। রুপান্তর সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক তপন কুমার বিশ্বাস ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। অতিথি ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের হেড অফ কো-অপারেশন করিন হেনচোজ পিগনানি। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা, বংলাদেশের বিভিন্ন অঞ্চলের তরুণ জনপ্রতিনিধি, সুশীলসমাজের প্রতিনিধি, সরকারী কর্মকর্তা এবং আস্থা এ্যালায়েন্সের কর্মকর্তারা।


প্রধান অতিথির বক্তব্যে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক শেখ মোঃ মনিরুজ্জামান বলেন, যুবদের ক্ষমতায়নের পূর্বশর্ত হলো তাদের নিজেদের অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করা। দেশের কাঙ্কিত লক্ষ্যে যুবদের জাতীয় চেতনায় সমৃদ্ধ করে উন্নয়নের মূল-ধারায় তাদের অংশ গ্রহণ ও অন্তর্ভূক্তি বৃদ্ধি করতে হবে।


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম বলেন, তরুনদের বেশি বেশি সামাজিক কাজে সম্পৃক্ত করে জাতীয় উন্নয়নের ধারায় এগিয়ে আসতে উৎসাহিত করতে হবে।


এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক তপন কুমার বিশ^াস বলেন, জাতির জনক বঙ্গ বন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে তরুনদের এগিয়ে আসতে হবে।


জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, চাকুরীর ক্ষেত্রে বিশেষ করে প্রান্তিক যুবরা অনেক পিছিয়ে রয়েছে। তাদেরকে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে যুক্ত করে সক্ষম যুব জনসম্পদে পরিণত করতে হবে।


সুইজারল্যান্ড দূতাবাসের হেড অফ কো-অপারেশন করিন হেনচোজ পিগনানি বলেন, বাংলাদেশ সরকারের মূল পরিকল্পনা হলো কেউ পিছিয়ে থাকবে না। সেই উদ্দেশ্য নিয়ে আস্থা প্রকল্প বাস্তবায়ন করতে যে কোন ধর্ম, গোত্রও সম্প্রদায়ের যুবরা এই প্রকল্পে যুক্ত হতেপারবে। এ ছাড়া আস্থা প্রকল্প একজন যুবকে দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

 

উল্লেখ্য, সুইজারল্যান্ডের আর্থিক সহায়তায় রুপান্তর, ডেমক্রেসি ওয়াচ, স্বাবলম্বী উন্নয়ন সংস্থা, আশিকা, তৃণমূল উন্নয়ন সংস্থা, গ্রাম উন্নয়ন সংস্থা-এর বাস্তবায়নে বাংলাদেশের সাতটি বিভাগের ১৮টি জেলায় ১৪৭টি উপজেলায় আস্থা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ