• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যানের সাথে পার্বত্য নাগরিক পরিষদের নেতৃৃবন্দের মধ্যে বৈঠক

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2020   Tuesday

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যানের সাথে পার্বত্য নাগরিক পরিষদের নেতৃৃবন্দের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

বৈঠকে পার্বত্য নাগরিক কমিটির নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের আইন ২০০১ এবং সংশোধনী আইন ২০১৬ তে যে সব ধারা সংবিধানের সাথে সাংঘার্র্ষিক,যে ধারাসমূহ বাতিল করার জন্য আন্দোলন করে আসছেন তা তুলে ধরে তা সংশোধন না করে পরবর্তী কার্যক্রম না চালানোর জন্য অনুরোধ জানান কমিশনের চেয়ারম্যানের কাছে।

 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ  যুগ্ম সম্পাদক মোঃ আলম খাঁনের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা জানানো হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আলম  খাঁন কর্তৃক প্রেরিত এক ইমেইল বার্তায় জানানো হয়।

 

প্রেস বার্তায় বলা হয়, সোমবার বেলা পার্বত্য চট্রগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি(অবসরপ্রাপ্ত) মোহাম্মদ আনোয়ার উল হকের সাথে পূর্ব নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভঁ’ইয়ার নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক  পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সহ সভাপতি শেখ আহম্মেদ রাজু ,সহ সভাপতি মোঃ আব্দুল হামিদ রানা এবং সিনিয়র যুগ্ম মহাসচিব এড.মোঃ আলম খান,পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়্যারম্যান (অবঃ)বিচারপতি আনোয়ারুল হকের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেন, এডভোকেট মোঃ আলম খান।

 

বৈঠকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের  নেতৃৃবৃন্দ সংবিধানের সাথে সাংঘর্ষিক ধারা সমূহ বাতিল না করে আর কোন কার্যক্রম না করার অনুরোধ করেন এবং পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কাঠামোতে পার্বত্য চট্টগ্রামের নাগরিকদের জনসংখ্যা অনুপাতে সদস্য নিয়োগ করার অনুরোধ করা হয়। কমিশনের জন্য করা এ আইনে প্রথা, রীতি পদ্ধতি কোন সংবিধানের ভাষা নয়। এগুলোর ভিত্তিতে দেয়া রায়ে  এবং দেওয়ানী আদালতের আদেশ ও ডিক্রী বলে গন্য হবে।

 

নেতৃবৃন্দ কমিশনের আদেশ মান্য না করার জন্য শাস্তির ব্যবস্থা ও চেয়ারম্যানের ক্ষমতা তা সংশোধন করার জন্য পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়্যারম্যান(অবঃ)বিচারপতি আনোয়ারুল হক কে অনুরোধ করেন।

 

এসময় কমিশনের চেয়ারম্যান বলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দেওয়া স্মারকলিপি এবং দাবীসমুহ সরকারের নিকট পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকারের সাথে কথা বলতে পারেন। তিনি বলেন পার্বত্য চট্রগ্রাম নাগরিকদের বিরোধ (ভূমি) নিয়ে আলোচনায় ও সমাধান করার জন্য সরকার তাকে নিয়োগ দিয়েছেন।

 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভঁ’ইয়া কমিশনের চেয়্যারম্যান(অবঃ)বিচারপতি আনোয়ারুল হককে ধন্যবাদ দিয়ে  এবং আগামী মাসের নির্ধারিত পরবর্তী বৈঠকটি না করার অনুরোধ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ