• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ছবি ও চিত্র প্রদর্শনী

ম্যাকলিন চাকমা,চবি প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2020   Sunday

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) জুম সাইন্স ক্লাবের উদ্যোগে রোববার দিনব্যাপী ছবি ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

 

বুদ্ধিজীবী চত্বরে প্রদর্শনীর উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরিন আখতার।

 

উদ্বোধককালে প্রফেসর ড. শিরিন আখতার বলেন, বর্তমান বিশ্বে অত্যন্ত উদ্বেগজনক বিষয় হলো পরিবেশ বিপর্যয়। মানবসৃষ্ট দুষণের ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য আজ হুমকির সম্মুখীন। এ পরিবেশ বিপর্যয় থেকে উত্তরণের জন্য জনসচেতনতার বিকল্প নেই। এ ধরনের চমৎকার উদ্যোগ হাতে নেওয়ার জন্য আয়োজক কমিটিকে তিনি ধন্যবাদ জানান।

 

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় কাপ্তাই লেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিবেশ দূষণ থেকে এ লেক রক্ষা করা আমাদের সকলের অন্যতম দায়িত্ব। তিনি জীব বৈচিত্র সংরক্ষণসহ পরিবেশ দূষণ রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

ছবি ও চিত্র প্রদর্শনীর যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক এ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের ছাত্র জ্যোতি প্রসাদ চাকমা জানান, এই প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক চিত্র ও ছবি প্রদর্শনী হচ্ছে।

 

তিনি  আরো বলেন, কাপ্তাই লেক দূষণ রোধে সচেতনতা এবং পাহাড়ীদের জুম কালচার সম্পর্কে ধারণা দেয়ার জন্য এই চিত্র ও ছবি প্রদর্শনীর মূল উদ্দেশ্য। 

 

চিত্র ও ছবি প্রদর্শনীর প্রধান সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রুমেন চাকমা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও জুম সংস্কৃতি সাথে পরিচিতি করানোর জন্য এই ভিন্নধর্মী চিত্র ও ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। কাপ্তাই লেক কেন দূষিত হচ্ছে এবং পরিবেশ ভারসাম্য রক্ষায় দূষণরোধে আমাদের করণীয় কি হতে পারে তা সকলের জানা উচিত।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ