• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে
পার্বত্য এলাকার মেধাবী শিক্ষিত যুব সমাজকে গড়ে তুলতে হবে-দীপংকর তালুকদার এমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2020   Monday

পার্বত্য এলাকার মেধাবী শিক্ষিত যুব সমাজকে গড়ে তুলতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ শিক্ষা বৃত্তি চালু করেছে বলে মন্তব্য করেছেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।


তিনি বলেন, পরিষদ হতে বৃত্তির টাকা পাওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বৃত্তি একটি জ্ঞান ও মেধার অমূল্য সম্পদ। আর এ সম্পদের তালিকায় তোমরা যুক্ত হয়েছো। শিক্ষাকে যথাযথভাবে সুব্যবহারের মাধ্যমে আগামীতে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।


সোমবার রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা পরিষদ শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এ কথা বলেন।


জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ।


দীপংকর তালুকদার আরো বলেন, আগামী দিন গুলোতে রাজনীতিতেও কোন অশিক্ষিত লোকের স্থান হবে না। আপনি যত শিক্ষিত হবেন তখন আপনা আপনি বলে দেবে আপনি কোথায় যাবেন। তাই শিক্ষার কোন বিকল্প নেই, রাঙামাটি জেলা পরিষদ যে শিক্ষা বৃত্তি চালু করেছে তা আগামী দিন গুলোতে আরো বাড়ানো গেলে আরো বেশী ছাত্র ছাত্রী এই বৃত্তি গ্রহণ করতে পারবে বলে তিনি মন্তব্য করেন।


তিনি বলেন, পাহাড়ের ক্ষুদ্র ক্ষুদ্র নৃ গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদেরকে শিক্ষিত করে তুলতে বর্তমান সরকার স্কুল বিহীন এলাকায় প্রাথমিক বিদ্যালয় চালু করার ব্যবস্থা গ্রহণ করেছে। ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ছাত্র ছাত্রীরা যাতে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য মাতৃভাষার বই বিতরণ সহ শিক্ষার বিস্তারে নানামুখী উদযোগ গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন দীপংকর তালুকদার।


জেলা পরিষদ চেয়ারম্যান সভাপতির বক্তব্যে বলেন, জেলা পরিষদ প্রতি বছরের ন্যায় এবছরও শিক্ষা উপবৃত্তি প্রদান করে ছাত্র ছাত্রীদের উৎসাহ প্রদান করছে। এই বৃত্তিতে কোন প্রকার আত্মীয়করণ ও দলীয় করণের সুযোগ নেয়া হয়নি। মেধার ভিত্তিতে মেধাবী ছাত্র ছাত্রীকে তার শিক্ষা বিস্তারে আরো উৎসাহিত করে তোলার জন্য জেলা পরিষদ তাদের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, এই বৃত্তির টাকা অল্প হলেও এই টাকা দিয়ে তারা যাতে কিছুটা নিজের লেখাপড়া চালিয়ে যেতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পরিষদ।

 

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু জন্ম শত বার্ষিকী উপলক্ষে প্রথম বারের মতো একটি বৃত্তি চালু করেছে। আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীতে এই বৃত্তি প্রদান করা হবে।


উল্লেখ্য, বিষয় ভিত্তিক শিক্ষা উপবৃত্তি প্রাপ্তদের সংখ্যা হলো উচ্চ মাধ্যমিক ৫ হাজার টাকা করে মোট ৫০ জন, ডিপ্লোমা ছাত্র ছাত্রীদের ৫ হাজার টাকা করে ২৫ জন,স্নাতক শিক্ষার্থীদেরকে ৮ হাজার টাকা করে ২৫ জন, স্নাতক (সম্মান) ৮ হাজার টাকা করে ২৫ জন, মেডিকেল, প্রকৌশল ও কৃষি শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে ২৫ জন, স্নাতকোত্তর শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে ২৫ জন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ