• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

লংগদুতে আস্থা প্রকল্পের অবহিতকরণ ও ইয়ুথ গ্রুপ গঠন সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2023   Thursday

২৮ডিসেম্বর(মঙ্গলবার) রাঙামাটির লংগদু উপজেলায় আস্থা প্রকল্পের অবহিতকরণ ও ইয়ুথ গ্রুপ গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রকল্পের জেলা সমন্বয়ক বিপ্লব চাকমা। স্বাগত বক্তব্যে রাখেন প্রকল্পের ফিল্ড অফিসার রবীন চন্দ্র চাকমা। জেলা প্রকল্প সমন্বয়ক বিপ্লব চাকমা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের উদ্দ্যেশ্য ও লক্ষ্য তুলে ধরেন। সভা শেষে লংগদু উপজেলায় ৩০ সদস্য বিশিষ্ট একটি ইয়ুথ  গ্রুপ গঠন করা হয়। গঠিত এ ইয়ুথ গ্রুপের সদস্যরা নিজ নিজ ইউনিয়নে উঠান বৈঠকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে একটি সহনশীল সমাজ গঠনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাবেন।


সভায় রবীন চন্দ্র চাকমা তার বক্তব্যে বলেন, আস্থা প্রকল্পের মূল উদ্দেশ্য যুব ক্ষমতায়ন। এ প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে একটি সহনশীল সমাজ নির্মাণে যুবাদের ভূমিকা রাখা, বয়স্কদের সাথে যুবদের সংযোগ ঘটিয়ে যুব নেতৃত্বের বিকাশ ঘটানো বাংলাদেশ সরকারের ২০১৭ সালের যুব নীতির আলোকে যুবাদের দেশের সামগ্রিক উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হবে।


প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইফুল ইসলাম বলেন, পাহাড়ী-বাঙালী ভেদাভেদ ভূলে সমাজ ও দেশের স্বার্থে কাজ করতে হবে। এনজিওরা স্বচ্ছতার সাথে কাজ করলে লংগুদু উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে। ইয়ুথ গ্রুপ সদস্য নির্বাচনে শুধু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উপর নির্ভর করলে চলবে না। প্রকল্প থেকে ইয়ুথগ্রæপ সদস্যদের নিতে হবে। কারণ ইয়ুথ গ্রুপ সদস্যদের বয়সের ব্যাপার রয়েছে। আস্থা প্রকল্পের বিষয়টি অত্যান্ত গভীর। সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সহনশীলতা, যুব ক্ষমতায়ন খুবই গুরুত্বপূর্ণ। এ সমস্ত বিষয় সমূহে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন তাদের যথেষ্ট জ্ঞান রাখতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ