• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

তিন ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে বুধবার বান্দরবানে সকাল-সন্ধ্যায় হরতাল

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Apr 2016   Tuesday

বান্দরবানের থানচি উপজেলায় তিন ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে বুধবার সকাল-সন্ধ্যায় বান্দরবান জেলায় হরতাল  ডেকেছে পাবর্ত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ।

 

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো পার্বত্য নাগরিক পরিষদের অফিস সম্পাদক মো: খলিলুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা জানানো হয়েছে।

 

প্রেস বার্তায় বলা হয়,পাবর্ত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের যৌথ  উদ্যোগে মঙ্গলবার ঢাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জরুরী সভায় সভাপতিত্ব করেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান  ও পাবর্ত্য বাঙ্গালী ছাত্র পরিষদ  এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো: আলকাছ আল মামুন ভুঁইয়া। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব এড. এয়াকুব আলী চৌধুরী,সাংগঠনিক সম্পাদক শেখ মো: রাজু, , প্রভাষক মো:ফজলুল হক,ইঞ্জি.ড. মাকসুদুর রহমান, ইঞ্জি. আলী নুর ,পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো:সাব্বির আহমেদ,সেক্রেটারী মো: সারোয়ার  জাহান খান,পার্বত্য নাগরিক পরিষদ ঢাকা মহানগর কমিটির আহবায়ক-মো: মনির হোসেন ,ছাত্র পরিষদের ঢাকা মহানগর কমিটির সভাপতি সাহাদাত হোসেন সাকিব ,সেক্রেটারী এডভোকেট সারোয়ার প্রমুখ

 

সভায় এ হত্যাকান্ডের খুনীদেরকে গ্রেপ্তার,দোষীদের বিচার, নিতদের পরিবারকে যথাযত ক্ষতিপুরণ  ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বান্দরবান জেলায় আগামীকাল বুদবার  সকাল-সন্ধা হরতাল কর্মসূচী পালনের ঘোষনা দেয়া হয়।  এর পরেও যদি খুনীদের গ্রেপ্তার করা না হয় ,তাহলে লাগাতার কর্মসূচী ঘোষনার মাধ্যমে পার্বত্য এলাকাকে অচল করে দেয়ার হুমকি দেন বক্তারা।

 

সভাপতির বক্তব্যে নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া  বলেন, পার্বত্য চট্টগ্রামে,সর্বক্ষেত্রে বাঙ্গালীদের  সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।প্রত্যাহারকৃত সেনাক্যাম্প পুনঃস্থাপন করতে হবে ,গোয়েন্দা নজর দারী বারাতে হবে এবং পার্বত্য চট্টগ্রামের র্যাব এবং সেনা বাহিনী দিয়ে অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদা বাজি বন্ধ করতে হবে।

 

উল্লেখ্য, সোমবার বান্দরবানের থানচি উপজেলার ২৯ কিলোমিটার নামক এলাকায় এক ব্যবসায়ী মো: আবু বক্কর (৪০), সাহাব উদ্দিন (৩২) ও আবছার আলী (৩৫) নামের তিন জনের লাশ উদ্ধার করে পুলিশ।  তাদেরকে শুক্রবার আলীকদম উপজেলা থেকে গরু বিক্রির কথা বলে থানচিতে নিয়ে এসে অপহরণ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ  রবাট ত্রিপুরা ও জীবন ত্রিপুরা, জসিম উদ্দিন ও জন ত্রিপুরা নামের চারজনকে আটক  করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ