• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বান্দরবানে যুব সমিতির হত্যার ঘটনায় জনসংহতি সমিতির প্রতিবাদ ও নিন্দা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jun 2016   Wednesday
no

no

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কিবুক পাড়া শাখার তথ্য ও প্রচার সম্পাদক সুনীল চাকমাকে ষড়যন্ত্রমুলক হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা  জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলা শাখা ।

 

বুধবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিব বান্দরবান জেলা শাখা সাধারণ সম্পাদক ক্যবা মং মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,  গেল ৩১ মে  বান্দরবানের কুহালং ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী উচপ্রু মারমার (মোরগ মার্কার) পক্ষে নির্বাচনী প্রচার কাজ শেষ করে বাড়ি ফিরে খাওয়া-দাওয়ার পর ঘুমাতে যান। এসময় কে বা কারা সুশীল চাকমাকে ডেকে ঘরের বাইরে নিয়ে যায়। অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরও ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে গেলে বাড়ির পাশে সুশীল চাকমার মৃতদেহ তারা খুঁজে পান।

 

প্রেস বার্তায় দাবী করা হয়, এ হত্যাকা-কে ভিন্নখাতে প্রবাহিত করতেএবং তার মধ্য দিয়ে নির্বাচনী বৈতরনী পার হওয়ার হীন উদ্দেশ্যে আওয়ামীলীগের যোগসাজসে ষড়যন্ত্রমূলকভাবে যুব সমিতির তিনজন সদস্যসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। তাদের মধ্যে মেইগ্য মারমা নামে যুব সমিতির এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

 

প্রেস বার্তায় অচিরেই মেইগ্য মারমাকে বিনাশর্তে মুক্তির দাবি জানাচ্ছে এবং যুব সমিতির অপর সদস্যদের বিরুদ্ধে অভিযোগের পরিবর্তে ঘটনার সাথে জড়িত প্রকৃত ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ