• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বান্দরবানে নিরীহ গ্রামবাসীদের গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেএসএস

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2016   Saturday

বান্দরবানে সন্ত্রাসী গ্রেপ্তারের নামে  নিরীহ গ্রামবাসীদের গ্রেফতার এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) বান্দরবান জেলা কমিটি। উক্ত গেফতারকৃত গ্রামবাসীদের অবিলম্বে মুক্তির দাবিও  জানিয়েছে জেএসএস।

 

শনিবার বিভিন্ন গণমাধমে পাঠানো পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক ক্যবামং মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ প্রতিবাদ জানানো হয়েছে।

 

প্রেস বার্তা দাবী করা হয়, গেল ২৬ জুলাই সন্ত্রাসী গ্রেপ্তারের নামে আইন-শৃংখলাবাহিনী  বান্দরবান জেলার সদর উপজেলাধীন কুহালং ইউনিয়নের আমতলী, খৈয়াতলী পাড়া ও কোলাক্ষ্যং পাড়ায় অভিযান চালিয়ে নিরীহ চার  গ্রামবাসীকে গ্রেফতার করে। তাদের মধ্যে আমতলি পাড়ার অধিবাসী শৈমংসিং মারমা ও কোলাক্ষ্যং পাড়ার অধিবাসী গঞ্জু চাকমা নামে দুইজনকে ছেড়ে দিলেও কোলাক্ষ্যং পাড়াস্থ সুরেশ চাকমা ও  শ্যামল তঞ্চঙ্গ্যা (৩৭)  কে ছেড়ে দেয়নি। সুরেশ চাকমা রাঙামাটির বরকল  থেকে তার শশুর বাড়ি বেড়াতে এসেছিলেন।  মংপু মারমার  অপহরণ মামলার এজাহারভুক্ত না হলেও তাদেরকে উক্ত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা নিরীহ গ্রামবাসী, তারা জনসংহতি সমিতির সদস্যও নয় বলে প্রেস বার্তায় দাবী করা হয়েছে।

 

প্রেস বার্তায় বান্দরবানে সন্ত্রাস বিরোধী অভিযানের নামে অব্যাহতভাবে আইন-শৃংখলা বাহিনী কর্তৃক নিরীহ গ্রামবাসীদের হয়রানি, নির্যাতন, গ্রেফতারর ও মিথ্যা মামলায় জড়িতকরণ অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়েছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ