• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

কোকোর মৃত্যুতে রাঙামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বী বিএনপির নেতাকর্মীদের বিশেষ প্রার্থনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2015   Tuesday
কোকোর মৃত্যুতে রাঙামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বী বিএনপির নেতাকর্মীদের বিশেষ প্রার্থনা

কোকোর মৃত্যুতে রাঙামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বী বিএনপির নেতাকর্মীদের বিশেষ প্রার্থনা

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মুত্যুতে মঙ্গলবার রাঙামাটির রাজবন বিহারে বিশেষ ধর্মীয় প্রার্থণা সভার আয়োজন করা হয়। বিএনপি ও তার অঙ্গসংগঠনের বৌদ্ধধর্মাবলম্বী নেতাকর্মীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।

রাঙামাটির রাজবন বিহারের ধর্মশালায় অনুষ্ঠিত বিশেষ ধর্মীয় প্রার্থনায় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট দীপেন দেওয়ান, ডাঃ পরেশ খীসা, দেবজ্যাতি চাকমা, রনেন্দ্র চাকমা, রনেল দেওয়ান, শিবলী শান্তি চাকমা, স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সভাপতি দেবজ্যাতি চাকমা, রনেন্দ্র চাকমা, রনেল দেওয়ান, সীবলী শান্তি চাকমা, শ্বাশত চাকমা রিংকু, রবি বড়ূয়া, রাহুল চাকমা, বিকাশ চাকমা, রতন বিকাশ চাকমা, ছোটন চাকমা প্রমুখসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বৌদ্ধধর্মাবলম্বী নেতাকমীৃরা।

বিশেষ প্রার্থনায় বিএনপিসহ অঙ্গ সংগঠনের বৌদ্ধধর্মাবলম্বী নেতৃবৃন্দ ধর্মীয় রীতি অনুসারে সংঘদান, অষ্ট পরিস্কার দান ও বিবিধ দানাধি কর্ম সম্পাদন করেন।

এছাড়া অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসারে আরাফাত রহমান কোকো’র আত্নার সদগতি কামনা করার পাশাপাশি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সার্বিক সুস্থতা রক্ষায়ও বিশেষ প্রার্থনা করা হয়। পরে নেতৃবৃন্দ রাজবন বিহার প্রাঙ্গনে মোমবাতি প্রজ্জলন করেন দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ