• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2015   Monday
খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভ-সমাবেশ

খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভ-সমাবেশ

রাঙামাটির কাপ্তাই উপজেলার স্থানীয় সাংবাদিক মো. মাহফুজ আলমের ছোট ভাই মোঃ হেলাল উদ্দিন (৩২) সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লিভারে জটিলতায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে … রাজেউন)। বিকার ৪টায় কাপ্তাই প্রজেক্ট কোপারেটিভ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।  মরহুম হেলালকে তার পিতা মৃত খোরশেদ আলমের কবরের পাশে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা যায়। তার মৃত্যুুতে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি, রাঙামাটি সংবাদিক ফোরাম, রাঙমাটির কাপ্তাই উপজেলা প্রেসক্লাব, ও বাংলাদেশ বেতার গভীর শোক প্রকাশ করেছে।

 দিনাজপুর জেলার পার্বতীপুরে সান্তাল গ্রামে হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সোমবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার দপ্তর সম্পাদক রিয়েল ত্রিপুরার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সংখ্যালঘু জাতিসত্তাদের উপর নিপীড়ন বন্ধ কর শ্লোগানকে সামনে রেখে চেঙ্গী স্কোয়ারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্যে রাখেন জেলা কমিটির তথ্য ও প্রচার সম্পাদক সুভাষ চাকমা, খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সহ-সাধারণ সম্পাদক জেসীম চাকমা ও তথ্য ও প্রচার সম্পাদক নিকাশ চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিসিপি খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক এলটন চাকমা। এর আগে কলেজের দক্ষিণ গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চেঙ্গী স্কোয়ারে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা সান্তালদের উপর ভূমি দস্যুদের হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, সংখ্যালঘু জাতিসত্তার ভূমি বেদখল, লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগ করাই যেন এদের রেওয়াজে পরিণত হয়েছে। পাহাড় ও  সমতলে এ ধরনের ঘটনা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। ঘটনার দিন পুলিশ হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতার না করে উল্টো ১৯ জন সান্তালকে গ্রেফতার করেছে।

বক্তারা অবিলম্বে সান্তাল গ্রামে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও সার্বিক নিরাপত্তা বিধান এবং আটককৃতদের মুক্তি দেয়ার দাবি জানান।

উল্লেখ্য, শনিবার  জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে পার্বতীপুরের হাবিবপুর চিড়াকুঠা সাঁন্তাল গ্রামে হামলা চালায়। এতে সান্তালদের ১০টি বসতবাড়িতে আগ্নিসংযোগ, কমপক্ষে ৪৫টি বসতবাড়ি ভাংচুর ও লুটপাত চালানো হয়।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ