• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

ধর্মের নামে যারা জঙ্গীবাদ সন্ত্রাস নাশকতা মানুষকে হত্যা করে তারা দেশ ও জাতির শক্র-পার্বত্য প্রতিমন্ত্রী

Published: 03 Sep 2016   Saturday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, যারা ধর্মের নামে জঙ্গীবাদ, সন্ত্রাস, নাশকতা, বিভিন্ন ধর্মালম্বী মানুষকে হত্যা করে তারা দেশ ও জাতির শক্র। সকলে ঐক্যবদ্ধ হয়ে এসব জঙ্গীবাদ, সন্ত্রাস, নাশকতা সৃষ্টিকারী ও এদের মদদ দাতাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

 

শনিবার লামায় ভিজিএফ কর্মসূচীর আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

লামা পৌরসভা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম।  এ সময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, সহকারী পুলিশ সুপার অর্ণিবান চাকমা, লামা সাব জোনের কমান্ডার মেজর শাহ নূর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. ইসমাইল, লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ, আওয়ামী নেতা মোজাম্মেল হক বাহাদুর, আবু মূসা ফারুকী, বাথোয়াইচিং মার্মাসহ প্রমূখ।

 

অনুষ্ঠানে লামা পৌরসভার ১হাজার ৫৪০ জন দরিদ্র ও অসহায় দুঃস্থ পরিবারে মাঝে ভিজিএফ খাদ্যশস্য, লামা পৌরসভা থেকে বিভিন্ন স্কুলে দেয়া খন্ডকালীন ৫জন শিক্ষককে বেতন ও লামা পৌর এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পিএসসি, জেএসসি, জেডিসি, এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৫জনকে ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি  আরো বলেন, লামার মানুষ অনেক ভালো। তাই আমি বারবার ছুটে আসি আপনাদের কাছে। লামা উপজেলায় যেখানে সমস্যা সেখানেই ছুটে গিয়ে সমস্যা সমধান করে যাচ্ছি। তাই লামার মানুষ বারবার আমাকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন করার সুযোগ দিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আপনারা(অভিভাবক) আপনাদের প্রতিটি সন্তানদের বিদ্যালয়ে পাঠান। আপনার সন্তানটি সুশিক্ষায় শিক্ষিত হলে এ দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারবে। শিক্ষার জন্য দরকার হলে আমি প্রয়োজনে সবার কাছে ভিক্ষা খোঁজব। তবুও আপনার সন্তানদের স্কুলে পাঠান। 

 

অনুষ্ঠানে তিনি লামা উপজেলার জন্য ২ কোটি টাকা ব্যয়ে বাস টার্মিনাল নির্মাণ, লামা মহিলা কলেজ প্রতিষ্ঠা ও জিপিএ-৫ প্রাপ্তদের মিষ্টি খেতে ১লাখ টাকা অনুদান ঘোষণা  দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ