• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বান্দরবানে সামগ্রীক উন্নয়নে শিক্ষা খাতকে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হবে–পার্বত্য প্রতিমন্ত্রী

Published: 28 Nov 2016   Monday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবানে সামগ্রীক উন্নয়নে শিক্ষা খাতকে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হবে বলে মন্তব্য করেছেন।

 

তিনি বলেন, তিনি আওয়ামীলীগের একজন নিরেট কর্মী তাতে কোন ভুল নেই। কিন্তু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে সমগ্র বান্দরবান জেলার সকলের সাংসদ।

 

তিনি আরো বলেন, উপজেলা ও ইউনিয়ন পরিষদের স্থানীয় নির্বাচনে লামাবাসি জন-প্রতিনিধি নির্বাচন করতে ভুল করায় লামার উন্নয়ন কিছুটা স্তিমিত হয়েছে। বান্দরবানে বসবাস গরীব মানুষের জায়গার কাগজ লাগবে না, যে যে অবস্থায় আছে সেটাই সঠিক। এর বাইরে গরীব মানুষদের হয়রানী না করার জন্য প্রসাশনিক কর্তাব্যাক্তিদের নির্দেশ দেন।


সোমবার লামা ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ মাঠস্থ ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।


ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ নুর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. ইসমাইল, উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার, মিন্টু কুমার সেন, ছাচিং প্রু মার্মা। এছাড়া উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনসাধারণ, সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরী উপস্থিত ছিলেন।


সভা শেষে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ফাঁসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের মাঝে এল.জি.এস.পি-০২ ২০১৫-১৬ অর্থবছরের প্রকল্পের অধিনে ল্যাপটপ, প্রজেক্টর, শিক্ষা সামগ্রী বিতরণ করেন। এছাড়া কর্মজীবি মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।


এর আগে সকাল ১০টায় ফাঁসিয়াখালীতে পৌছে প্রতিমন্ত্রী ফাঁসিয়াখালী উচ্চ বিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড হতে নব-নির্মিত ভবনের উদ্বোধন, ফ্যাসিলেটিস ডিপার্টমেন্ট কর্তৃক বরাদ্দকৃত নতুন ভবনের ভিত্তিপ্রস্তর করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ