• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে আওয়ামীলীগের কর্মী সমাবেশে
দেশে এখনো সাম্প্রদায়িকতা শক্তি কাজ করছে- সেতুমন্ত্রী

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2016   Wednesday
no

no

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে এখনো সাম্প্রদায়িকতা শক্তি কাজ করছে। অভিযানের মুখে তারা দুর্বল হয়ে গেছে ভেবে আমরা যদি আত্বতৃপ্তি পাই ভুল হবে। তারা তলে তলে গভীর ষড়যন্ত্র করছে। তারা যেকোনো সময় যে কোনো জায়গায় আঘাত করতে পারে।

 

তিনি আরো বলেন, পাহাড়ে ইয়াবা ঢুকে গেছে। ইয়াবা যুব সমাজকে ধ্বংস করছে। দলমত নির্বিশেষে ইয়াবা প্রতিরোধ করতে হবে। পাহাড়ে অনেক অবৈধ অস্ত্র আছে। অবৈধ অস্ত্র মুক্ত বলা যাবে না। যারা শান্তি নষ্ট করতে চাই তাদেরকে বলব, এই অস্ত্র উল্টো তাদের বিরুদ্ধে একদিন কাজ করবে। পাহাড়ে এসব অবৈধ অস্ত্র পরিহার করে শান্তির পথে আসতে হবে। শান্তির জন্য চাকরী ব্যবস্থা করবে সরকার।

 

বুধবার বান্দরবান জেলা আ’লীগ আয়োজিত চিম্বুক পাহাড়ে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।

 

সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এবং বান্দরবান জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

 

পার্বত্য শান্তি চুক্তির বিষয়ে উদাহরণ দিয়ে তিনি বলেন, যে মা গর্ভে ধারণ করে সন্তান প্রসব করে, সেই মায়ের দরদ থাকে সন্তানের প্রতি। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ব্যাপারে আগেও কেউ ভাবেনি, পরেও কেউ ভাববেনা। জননেত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য উন্নয়নের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। নেত্রীর মতো আর কেউ চিন্তা করে বলে মনে হয় না।

 

তিনি আরো বলেন, পাহাড়ে সড়ক ও সেতু উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তাদের মতো করে অন্য কোনো সংস্থা করতে পারবে না। পার্বত্যাঞ্চলে সুন্দরভাবে কাজ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশংসা করেন সেতুমন্ত্রী। সেনাবাহিনীর কল্যাণে পার্বত্য অঞ্চলে সড়ক উন্নয়নে পরিবর্তন এসেছে।

 

বুধবার আ’লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী হেলিকপ্টারে করে চিম্বুক সড়কের ওয়াই জংশনে নামেন। তার সঙ্গে সফর সঙ্গী ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। সেখানে তাদেরকে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা। এ সময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ অন্যান্য কর্মকর্তরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানাতে ওয়াই জংশন থেকে চিম্বুক পাহাড় পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে শুভেচ্ছা জানান আ’লীগের ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

আ’লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলকে সুসংগঠিত করুন। দলের মধ্যে অন্তর কলহ যেন না থাকে। জনগণের উন্নয়নে কাজ করুন। জনগণকে হৃদয় থেকে ভালোবাসতে শিখুন। না হলে ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দেবে জনগণ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ