• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

বান্দরবানে অবৈধ ইট ভাটার ছবি তুলতে গিয়ে শ্রমিকদের হাতে লাঞ্ছিত হলেন সাংবাদিক বুদ্ধ জ্যোতি চাকমা !

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2013   Monday

 বান্দরবানের গুংগুরু খিয়াং পাড়া এলাকায় এবিসি নামের একটি অবৈধ ইট ভাটায় বনের কাঠ পোড়ানোর ছবি তুলতে গেলে দৈনিক প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক বুদ্ধ জ্যোতি চাকমাকে ইট ভাটার শ্রমিকরা লাঞ্ছিত করেছে বলে জানা গেছে। আজ রোববার(৮ ডিসেম্বর) বিকালে এই ঘটনাটি ঘটেছে।  এ ঘটনার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা আজ সোমবার বান্দরবান প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনের কর্মসূচীর ঘোষনা দিয়েছেন। জানা গেছে, আজ রোববার(৮ ডিসেম্বর) বিকালে জেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ ইসলাম কোম্পানির মালিকানাধীন সদর উপজেলার গুংগুরুস্থ খিয়াংপাড়া এলাকায় অবস্থিত এ.বি.সি নামে ইটভাটায় জ্বালানি কাঠ ও কৃষি জমির মাটির ছবি তুলতে যান সাংবাদিক বুদ্ধ জ্যোতি চাকমা। এসময় ইট ভাটার শ্রমিক সর্দার পরিচয়দানকারি মৌলভি শহর আলী ওরফে তাজুল বুদ্ধজ্যোতি চাকমাকে অকথ্যভাষায় গালাগালি ও হামলা চালানোর চেষ্টা চালায়। পরে ইট ভাটার মালিক ইসলাম কোম্পানীর উপস্থিতিতে তাঁকে লাঞ্ছিত করে শ্রমিকরা। স্থানীয়রা অভিযোগ করে বলেছেন, গুংগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বিএনপি নেতার এই ইট ভাটা নির্মানের কারনে ইট ভাটা থেকে নির্গত বিষক্ত কালো ধোঁয়ার কারণে এবং কৃষি জমি কেটে মাটি বোঝাই করে আনার সময় ট্রাকের বিকট আওয়াজ এবং ধুলাবালিতে বিদ্যালয়ের প্রাঙ্গণ আচ্ছন্ন হয়ে পড়ে। এতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঠিকমত ক্লাশ করতে পারছে না। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিগত বছরগুলোতে প্রভাবশালী এই বিএনপি নেতার এই অবৈধ ইট ভাটাটি বন্ধ করার দাবীতে একাধিকবার জেলা শহরে মানববন্ধন করলেও প্রশাসন কোন কার্যকর পদক্ষেপ গ্রহন করেনি বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় গুংগুরুর খিয়াং আদিবাসিরা অভিযোগ করে বলেছেন,এবিসি নামের ইট ভাটার মালিক মোহাম্মদ ইসলামের কাছে তারা আট বছর ধরে জিম্মি হয়ে রয়েছেন। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করার কারণে তার বিরুদ্ধে অভিযোগ ও প্রতিবাদ সভা-সমাবেশ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। বরং স্থানীয়দের হুমকি-ধামক্কি দেয়া হয়। বান্দরবান খিয়াং ছাত্র পরিষদের সভাপতি হামং খিয়াং অভিযোগ করেন, ইট ভাটাটি বন্ধের জন্য একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করার পরও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন। প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন।বান্দরবান জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম জানিয়েছেন, বান্দরবান জেলায় একটিও বৈধ ইট ভাটা নেই । ইট ভাটাগুলোর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ