• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

খালেদা জিয়ার সমাবেশে বাধা দেয়ার প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2014   Saturday

গাজীপুরে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মহাসমাবেশে বাধা দেয়ার প্রতিবাদে শনিবার রাঙামাটিতে জেলা বিএনপি বিক্ষোভ-সমাবেশ করেছে। কলেজগেইট এলাকার বটগাছ তলায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও  জেলা জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট দীপেন দেওয়ান। জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়ার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি দেবজ্যোতি চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি এজাজ নবী রেজা, জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, জেলা তৃণমুল দলের সভাপতি জাহেদুল ইসলাম, ছাত্রদলের রাঙামাটি কলেজ শাখার সভাপতি ইমরান চৌধুরী, পৌর বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতি বাচ্চু মিয়া, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, জেলা তৃণমূল দলের সাধারন সম্পাদক সৌরভ হোসেন শামিম প্রমুখ। সমাবেশ শুরুর আগে একটি বিক্ষোভ-মিছিল কলেজ গেইট এলাকা থেকে সদর উপজেলা পরিষদ কার্যালয় চত্বর হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতাল রোড পর্ষন্ত ঘুরে গিয়ে আবারও কলেজ গেইটের বটতলায়  প্রতিবাদ সমাবেশ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা দীপেন দেওয়ান গাজীপুরে দেশ নেত্রী খালেদা জিয়ার মহাসমাবেশে বাধা দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শেখ হাসিনার অবৈধ সরকার খালেদা জিয়ার মহাসমাবেশকে ভয় পেয়ে এ বাধা দিয়েছেন। শেখ হাসিনার  সরকারের প্রতি বাংলাদেশের আপামর জনসাধারনের কোন সমর্থন নেই। এ সরকার প্রশাসনযন্ত্র ও পুলিশকে ব্যবহার করে ক্ষমতায় ঠিকে থাকতে চায়। বাংলার জনগণ তা হতে দেবে না। খালেদা জিয়ার নেতৃত্বে এ সরকারের পতন ঘটানো হবে। তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের হামলা ও মামলা করে এ অবৈধ সরকারের গদি ঠিকে রাখা যাবে না। অনেক ধৈর্য্য ধরা হয়েছে। আর ধৈর্য্য ধারনের সময় নেই। তাই এ অবৈধ সরকারের পতনের জন্য আন্দোলন তীব্রতর করতে হবে। প্রয়োজনে খালেদা জিয়ার নেতৃত্বে রাঙামাটি পার্বত্য জেলা থেকে সরকার হঠাও আন্দোলন শুরু করা হবে। তিনি এ অবৈধ সরকারের পতনে জোরালো আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ