• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে হরতাল পালিত

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2017   Monday

সোমবার বান্দরবানে সোমবার ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। হরতালে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই হরতাল পালিত হয়েছে। সকাল থেকে শহরের গুরুত্বপূর্ন মোড়গুলোতে অতিরিক্ত পুলিশের নজরদারী ছিল। 

 

রাঙাামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিশ্ববিদ্যালয়ে পার্বত্য অঞ্চলে বসবাসকারী বাঙ্গালীদের কোটা সংরক্ষনসহ আট দফার পূরণের দাবিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদসহ আরো কয়েকটি বাঙ্গালী সংগঠন এ হরতালের ডাক দেয়।


সোমবার জেলা শহরের রোয়াংছড়ি বাস ষ্টেশন থেকে রাঙামাটির উদ্দেশ্যে সরাসরি কোনো যাত্রীবাহী চলাচল করেনি। রাঙামাটি-চন্দ্রঘোনা সড়কের বাঙ্গালখালীয়া পর্যন্ত দুপুর তিনটার দিকে বাস চলাচল শুরু করে বলে জানায় চালক কাজল দাশ। চট্টগ্রাম ও কক্সাবাজারের উদ্দেশ্যে সরাসরি কোনো বাস জেলা শহরের বাস ষ্টেশন থেকে সকাল ১১টা পর্যন্ত কোনো যান চলাচল করেনি। সকাল সাড়ে এগারটার দিকে চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশ্যে যান চলাচল শুর হয়।


হরতালের সমর্থনে হরতাল কারীদের পক্ষ থেকে মিছিল, সমাবেশ কিংবা পিকেটিং করতে সংগঠনের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। শহরের ভিতরের স্বাভাবিকের তুলনায় কম যান চলাচল করেছে বলে জানা গেছে। অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক নিয়মে কার্যক্রম শুরু হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।


সদর থানা ওসি মো: রফিক জানান, নিরাপত্তার জন্য শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হরতালে কোথাও কোনো ঘটনা ঘটেছে এমন খবর পাওয়া যায়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ