• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বান্দরবান জেলা বিএনপি’র নব গঠিত কমিটির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে সংবাদ সন্মেলন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Mar 2017   Tuesday

সদ্য ঘোষিত বান্দরবান জেলা বিএনপির কমিটি’র প্রতি আংশিক অনাস্থা জানিয়েছে জেলার আলীকদম উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

মঙ্গলবার দুপরে লামা বাজারস্থ কুটুমবাড়ী কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অনাস্থা জ্ঞাপন করা হয়।

 

সংবাদ সন্মেলনে অনাস্থা পত্রে আলীকদম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুলকালাম ও সাধারণ সম্পাদক মংক্যনু মার্মাসহ শীর্ষ স্থানীয় ১৬ জন নেতাকর্মী উপস্থিত থেকে স্বাক্ষর করেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলীকদম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংক্যনু মার্মা। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম (উপজেলা পরিষদ চেয়ারম্যান), সহ-সভাপতি আনসার আহামদ, নাছির উদ্দিন, মোঃ এনামুল হকসহ আরো অনেকে উপস্থিত ছিল।

 

লিখিত অনাস্থা পত্রের উল্লেখ্য করা হয়, বিএনপি একটি গণতান্ত্রিক দল। তৃণমূল নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করে সম্মেলন না দিয়ে কেন্দ্র কমিটি বান্দরবান জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষনা করেছে। যা গঠনতন্ত্র বিরোধী ও অগণতান্ত্রিক। অতীতে যারা আন্দোলন সংগ্রামে এক দিনের জন্যও ছিলেন না এবং যারা সংস্কার পন্থী ছিলেন তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বিধায় সদ্য ঘোষিত ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির মধ্যে ১২ জনই ইতিমধ্যে লিখিতভাবে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

 

এদিকে কেন্দ্র কর্তৃক অনুমোদিত ৯৮৩ জন কাউন্সিলর তালিকা নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জেলার আলীকদম উপজেলাসহ ৭টি উপজেলা, ২টি পৌরসভা কমিটির নেতৃবৃন্দরা গেল বছর ১৭ নভেম্বর এক যুগে কাউন্সিলের দাবী করা হলেও তা উপেক্ষা করে কেন্দ্র কমিটি বান্দরবান জেলায় ২১ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষনা করলে আলীকদমের এই নেতাকর্মীরা সদ্য কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির বিরুদ্ধে আংশিক অনাস্থা জ্ঞাপন করেন।এর আগের দিন  গেল ১৩ মার্চ লামা উপজেলা বিএনপির নেতাকর্মীরা বান্দরবান জেলা বিএনপি এ কমিটির বিরুদ্ধে একইভাবে আংশিক অনাস্থা প্রস্তাব আনেন।

 

উল্লেখ্য, গেল ২ মার্চ কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক মোঃ তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বার্তায় বান্দরবান জেলা বিএনপির সভাপতি হিসেবে বান্দরবান জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ম্যামাচিং ও সাধারণ সম্পাদক হিসেে বান্দরবানের সাবেক পৌর মেয়র মোঃ জাবেদ রেজাকে মনোনিত করে বান্দরবান জেলা বিএনপির ২১ সদস্য বিশিষ্ট আংশিক একটি কমিটি ঘোষনা করা হয়।

 

এদিকে,সদ্য ঘোষিত বান্দরবান জেলা বিএনপির আংশিক কমিটির প্রতি অনাস্থা জ্ঞাপনের সত্যতা নিশ্চিত করে আলীকদম উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম বলেন, বান্দরবান জেলা কমিটি ঘোষনার ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ তৃণমূলের নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে ২১ সদস্য বিশিষ্ট আংশিক একটি কমিটি ঘোষনা করেন। যা বান্দরবান বিএনপির জন্য সাংঘর্ষিক হয়ে পড়েছে।

 

বান্দরবানের তৃণমূল নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করে গঠিত এ আংশিক কমিটি স্থগিত করে গঠনতন্ত্র মোতাবেক সম্মেলনের মাধ্যমে বান্দরবান জেলা বিএনপির কমিটি গঠনের দাবীতে আলীকদম উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে আমরা এ সংবাদ সম্মেলন করেছি বলে জানান তিনি। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ