• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে জনসংহতি সমিতির(এমএন লারমা) ১১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Mar 2017   Friday

খাগড়াছড়িতে এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির শুক্রবার থেকে তিন দিন ব্যাপী ১১ তম জাতীয় সম্মেলন শুরু  হয়েছে।

 

খাগড়াছড়ি খাগড়াপুর কমিউনিটি সেন্টারে সম্মেলনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলন উদ্ধোধন করেন দলটির সাবেক কেন্দ্রীয় কমিটির সভাপতি সুধাসিন্ধু খীসা। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মন্ডলীর সভাপতি সুধাসিন্ধু খীসা। এসময় উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শক্তিমান চাকমা,মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা,মহিলা ভাইস- চেয়ারম্যান কাকলি খীসা,চাইথোয়া অং মারমা প্রমুখ। সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ অংশ গ্রহন করেছেন।

 

উদ্বোধনী বক্তৃতায় সুধাসিন্ধু খীসা  পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ সকল অধিকার আদায়ের জন্যে লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানান। তিনি বলেন, বৃহত্তর জাতিগত ঐক্য ছাড়া জুম্ম জাতির বেঁচে থাকার সুযোগ নেই। কারন সরকার দীর্ঘ ১৯ বছরে ও চুক্তি বাস্তবায়ন হয়নি। যদি চুক্তি বাস্তবায়নে সরকার আন্তরিক থাকতো তাহলে এত দিনে চুক্তির সকল ধারা বাস্তবায়ন হতো।  চুক্তি বাস্তবায়ন না করে উল্টো সংবিধান সংশোধন করে আদিবাসীদের বাঙ্গালী জাতীয়তাবাদ চাপিয়ে দেন।

 

তিনি আরো বলেন দেশের ৬৪ জেলা সাথে তিন পার্বত্য জেলা ভিন্ন কারন ৬১ টি জেলা চলে ১৯৫০ সালের প্রজাসত্ব আইনে আর তিন পার্বত্য জেলা হচ্ছে ১৯০০ সালের হিল ট্রাক্স মেনুয়েল অনুযায়ী। হিল ট্রাক্স মেনুয়েল অনুযায়ী পার্বত্য  জেলা ভূমি অধিকার পাহাড়ীদের। কারন এ আইনে খাস জমি বলতে  কোন জমি নেই।

 

তিনি আরো বলেন ১৯৬০সালে কাপ্তাই বাধে আদিবাসীদের ৫৪ হাজার একর জমি পানিতে ডুবে গিয়ে পাহাড়ের আদিবাসীরা অসহায় হয়ে পড়ে। আর বর্তমানে বাকী জমি গুলো সেটেলাররা  কেড়ে নিতে শুরু করেছে।

 

তিনি পার্বত্য এলাকায় পাহাড়ী-বাঙ্গালী এক পরিসংখ্যানে বলেন ১০৪৭ সালে ২.৫%,১৯৬০ সালে ৯%,১৯৭৪ সালে ২৫%,১৯৮১ সালে ৪১% ১৯৯০ সালে ৪৮% আর ১৯৯০ সালের পর আর কোন পারসেন্ট নেই।

হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ