• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ক্যবামং মারমাকে রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে অপসারনের নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Apr 2017   Tuesday

গেল ২২ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমাকে রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ হতে অপসারণ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস)।

 

মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (উপজেলা-২ শাখা) সিনিয়র সহকারী সচিব লুৎফর নাহারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের (নং ৪৬.০৪৫.০২৭.০৮.১০৪. ১০৪.২০১৬-২৮৯ তারিখ ২২ মার্চ ২০১৭ মূলে) মাধ্যমে উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত] এর ১৩(১)(ক) ও ১৩(১)(গ) ধারায় অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ক্যবামং মারমাকে অপসারণ করা হয় বলে উল্লেখ করা হয়েছে।

 

ক্যবামং মারমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ সাজানো ও ষড়যন্ত্রমূলক দাবী করে প্রেস বার্তায় বলা হয়,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক ক্যবামং মারমাকে রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণের হীনউদ্দেশ্যে সরকারের একটি বিশেষ মহলের ষড়যন্ত্রের অংশ হিসেবে ক্যবামং মারমার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ইত্যাদি মিথ্যা অভিযোগ এনে একের পর এক সাজানো মামলা দায়ের করা হয়। একটি মামলায় জামিন লাভের পর আরেকটি মিথ্যা মামলা দায়ের করে ক্যবামং মারমাকে তাঁর রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব ও কর্তব্য পালনে বাধাগ্রস্ত করা হয়।

 

ষড়যন্ত্র করে ক্ষমতাসীনদের একটি বিশেষ মহল কর্তৃক জনগণের ভোটে নির্বাচিত ক্যবামং মারমাকে রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে এভাবে অপসারণ করা সরকারের অগণতান্ত্রিক ও ফ্যাসীবাদী নীতিরই বহি:প্রকাশ বৈ কিছু নয়। ক্ষমতার জোরে ও অগণতান্ত্রিক পন্থায় নির্বাচিত একজন চেয়ারম্যানকে সরকারী আদেশের মাধ্যমে অপসারণ করার ঘটনা দেশের গণতন্ত্র ও জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শনের সামিল বলে প্রেস বার্তায় দাবী করা হয়েছে।


প্রেস বার্তায় ক্যবামং মারমার অপসারণের আদেশ দেশের গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা ও রোয়াংছড়ি উপজেলাবাসীর সার্বিক উন্নয়নের স্বার্থে অচিরেই বাতিল করে তাকে চেয়ারম্যান পদে পুনর্বহালের দাবি এবং তার বিরুদ্ধে দায়েরকৃত সাজানো ও ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ