• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের কমিটি গঠিত

খাগড়াছড়ি প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2014   Saturday

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খাগড়াছড়ি জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।মোঃ মহিউদ্দিনকে  সভাপতি, কংজঅং মারমাকে সাধারন সম্পাদক ও মেহেদী হাসান রাসেলকে সাংগঠনিক সম্পাদক করে ৩  বছর মেয়াদী ১’শ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শনিবার সকালে জেলা শহরের জিরোমাইলস্থ জেলা পরিষদ হর্টিকালচার পার্কে জেলা ছাত্রদল পুনর্গঠনের নতুন কমিটি লক্ষ্যে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সমীরণ গ্রুপের নেতৃত্বাধীন জেলা বিএনপি’র সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি মণীন্দ্র লাল ত্রিপুরা, জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মো. আব্দুছ সালাম, সাবেক ছাত্রনেতা গফুর তালুকদার, মাটিরাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি নাছির চৌধুরী, মানিকছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি রবিউল ফারুক, পানছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি হোসেন মেম্বার, দিঘীনালা উপজেলা বাচা মিয়া মেম্বার, সদর উপজেলা যুবদলের আহবায়ক এরশাদ হোসেন চৌধুরী এবং সদস্য সচিব মো. সোলায়মান। সম্মেলনে প্রধান অতিথি বলেন, এ যাবত খাগড়াছড়িতে যতবারই ছাত্রদলের কমিটি গঠিত হয়েছে সবগুলোই কমিটি পকেট কমিটি। কখনও চট্টগ্রামে, কখনও ঢাকায় স্বজনপ্রীতি ও পরিবারতান্ত্রিক ভাবে ছাত্রদল গঠন করায় রাজপথে ছাত্রদলের আন্দোলন গতিশীল হয়নি। তিনি আরো বলেন, বর্তমান প্রজন্ম পকেট কমিটিতে বিশ্বাসী নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ১৯৯২ সালের পর প্রথমবারের মত খাগড়াছড়ি জেলা ছাত্রদলের পুর্ণাঙ্গ কমিটি গঠন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পেরে আমরা গর্বিত। তিনি নব-কমিটিকে রাজপথে থেকে সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। উল্লেখ্য, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি, সাবেক সাংসদ, সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বাধীন খাগড়াছড়ি জেলা ছাত্রদল সক্রিয় রয়েছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ