• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্রলীগকে প্রস্তুত থাকতে হবে–কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি

খাগড়াছড়ি প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2014   Wednesday

বুধবার খাগড়াছড়িতে জেলা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি টাউন হলে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইকবাল বাহারের সভাপতিত্তে অনুষ্ঠিত কর্মী সভায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক দিদারুল আলম, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মংসাপ্রু চৌধুরী অপু এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন। প্রধান বক্তাকেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন,বর্তমান সরকারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি নেত্রী ও তাঁর জোট আবারো ২১ আগষ্টের মতো ষড়যন্ত্র করছে। এদেশে যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া বানচালেরও অপচেষ্টা চলছে। যত চেষ্টাই বিএনপি নেত্রী ও তার জোটের শরিকরা করুক না কেন যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে। তাই সকল ষড়যন্ত্র মাকাবেলায় ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন,বিএনপি-জামাত সারাদেশে চোরাগোপ্তাভাবে সংঘাত-অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। পার্বত্য এলাকায় জননেত্রী-প্রধানমন্ত্রীর সূচিত শান্তি এবং উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্র করছে। তাই মোকাবেলা ছাত্রলীগের জেলা-উপজেলা-ইউনিয়ন থেকে তৃণমূল পর্যন্ত সকল নেতা-কর্মীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ