• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

মানিকছড়িতে স্কুল শিক্ষককে হত্যা ও জনসংহতি সমিতি নেতাকে গুলির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2014   Sunday

খাগড়াছড়ির মানিকছড়িতে স্কুল শিক্ষককে হত্যা ও অপর একজনকে গুলি করে আহতের প্রতিবাদে রোববার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা ছিলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা সৌখিন চাকমা। জনসংহতি সমিতির জেলা শাখার সহ-সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন জনসংহতি সমিতির নেতা রুপক চাকমা, মহিলা সমিতির নেত্রী ওয়াচিং প্র“ মারমা, যুব সমিতির নেতা তাপস চাকমা ও পাহাড়ী ছাত্র পরিষদ নেতা বাচ্চু চাকমা। এর আগে একটি বিক্ষোভ মিছিল জনসংহতি সমিতির জেলা শাখার কার্যালয় থেকে শুরু হয়ে বনরুপা পেট্রোল পাম্প চত্বর পর্ষন্ত ঘুরে গিয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জনসংহতি সমিতির পক্ষ থেকে যখনই পার্বত্য চুক্তি বাস্তবায়নে আল্টিমেটাম হিসেবে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ঘোষনা দেয়া হয়েছে তখনই ইউপিডিএফ একের পর এক হত্যাসহ পার্বত্য পরিস্থিতি ঘোটালে করার ষড়যন্ত্র মেতেছে। বক্তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানান।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ