• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

চিংসামং চৌধুরীর হত্যার ঘটনায় ইউপিডিএফ’কে জড়ানো দুঃখজনক: ইউপিডিএফের প্রেস বিবৃতিতে দাবি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2014   Sunday

শনিবার খাগড়াছড়ির মানিকছড়িতে কলেজিয়েট হাই স্কুলের প্রধান শিক্ষক চিংসা মং চৌধুরীর মৃত্যুর ঘটনার সাথে ইউপিডিএফ-এর সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে সংগঠনটি। রোববার সংবাদ মাধ্যমে পাঠানো প্রেস বার্তায় গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় সভাপতি মাইকেল চাকমা বলেছেন,যারাই তাকে হত্যা করুক ঘটনাটি নিন্দনীয়। হত্যাকান্ডের সাথে ইউপিডিএফ’কে জড়ানো দুঃখজনক। চিংসা মং চৌধুরীকে একজন ইউপিডিএফ-এর সমর্থক উল্লেখ করে তিনি আরও বলেন, ঘটনার পর পরিকল্পিতভাবে খাগড়াছড়ি সদরসহ বিভিন্নস্থানে কতিপয় চক্র, সরকারী দল ও তাদের সমর্থিত ছাত্র সংগঠনের মিছিল, উগ্র সাম্প্রদায়িক ও উস্কানিমূলক স্লোগান, পাহাড়ি মালিকানাধীন দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠানে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাংচুর চালানো হয়। তাদের প্রতিবাদের ধরণ দেখেই কারোর বুঝতে অসুবিধা থাকেনা যে এর পেছনে পরিস্কার শাসকগোষ্ঠীর ইন্ধন রয়েছে। পার্বত্য চট্টগ্রামে এযাবৎ পাহাড়িদের উপর সংঘটিত সাম্প্রদায়িক হামলা, ভূমি বেদখল, নারী নির্যাতনের মত অসংখ্য ঘটনা ঘটলেও তখন মুখচেনা এ সমস্ত ব্যক্তি ও সংগঠনগুলোর প্রতিবাদী তৎপরতা চোখে পড়েনি। কিন্তু উক্ত ঘটনাকে পুঁজি করে জল ঘোলা করা, সাম্প্রদায়িক জিগির তোলা এবং বিশেষ করে ইউপিডিএফ’কে দায়ি করে চিহ্নিত কতিপয় চক্রের জঙ্গী কর্মসূচি গ্রহণকে শাসকগোষ্ঠীর পরিকল্পনা বাস্তবায়ন ছাড়া অন্য কিছু বলা যায় না বলে দাবি করা হয় প্রেস বার্তাতে। প্রেস বার্তায় মাইকেল চাকমা অভিযোগ করে বলেন, ইউপিডিএফ’কে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সরকার ও প্রতিক্রিয়াশীল চক্র নানা ষড়যন্ত্র চক্রান্তে মেতে উঠেছে। আন্তঃসাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে চিংসা মং-এর হত্যাকান্ডকে ভিন্নখাতে প্রবাহিত করে সরকার-প্রতিক্রিয়াশীল চক্র নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের পায়তারা চালাচ্ছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ