• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

গণতন্ত্র মুক্ত দিবস উপলক্ষে রাঙামাটিতে শ্রমিকদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2014   Saturday

গণতন্ত্র মুক্ত দিবস উপলক্ষে শনিবার রাঙামাটিতে জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট দীপেন দেওয়ান। জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়ার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি রবীন্দ্র লাল দে, যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট মামুনুরশীদ মামুন, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক রনেল দেওয়ান, কাউখালী থানা বিএনপির সাধারণ সম্পাদক সাজাই মারমা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দেবজ্যাতি চাকমা, সম্পাদক মোঃ জসিম উদ্দিন, জেলা তৃণমুল দলের সাধারন সম্পাদক সোহরাব হোসেন শামীম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবু সায়িদ, ছোটন চাকমা, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ সম্পাদক আশরাফ প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি দীপেন দেওয়ান অভিযোগ করে বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার হিং¯্র থাবায় গণতন্ত্র আজ ক্ষত-বিক্ষত। দেশকে শেখ হাসিনা বিদেশি প্রভুদের ইঙ্গিতে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। গণতন্ত্র মুক্ত করার জন্য ৯০-এর চেয়ে আরও কঠিন সংগ্রাম করতে হবে। বিরোধী দলকে নির্মূল করতে সরকার নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন শুরু করেছে, পতিত স্বৈরাচার ও বাকশালীরা একাট্টা হয়ে বর্তমানে গণতন্ত্র বিনাশের ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। তাই গণতন্ত্র বিনাশী আওয়ামী বাকশালী ও নব্য স্বৈরাচার সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ