• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    
 
ads

বিলাইছড়িতে আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2014   Wednesday

 

 

 

বুধবার বিলাইছড়িতে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমিন্ত্রী দীপংকর তালুকদার। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তংচংগ্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জ্যোর্তিময় চাকমা ক্যারল,বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য অভিলাষ তংচংগ্যার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সদস্য জয় সেন তংচংগ্যা,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সুকুমার চক্রবর্ত্তী,উপজেলা আওয়ামীলীগ নেতা অমর কুমার তংচংগ্যার,উপজেলা মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অনুভা তংচংগ্যার,উপজেলা যুবলীগের সভাপতি অংশা প্র“ মার্মা বেলাল,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অরুন কান্তি তংচংগ্যার,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নারায়সন ঘোষ প্রমূখ । এছাড়া মতবিনিময় সভায় বিলাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এসএম শাহীদুল ইসলাম। প্রধান অীতথির বক্তব্যে জলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার বলেন, বিগত ৫ জানুয়ারীর সংসদ নির্বাচনে বন্দুকের নলের ভয় দেখিয়ে জনগনকে ভোট কেন্দ্রে আসতে বাধা প্রদান করা হয়েছে এবং অস্ত্রের মাধ্যমে সাধারন মানুষকে আতংকগ্রস্থ করে তাদের অনুপস্থিতিতে ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামীলীগের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। তিনি বলেন, এখনো আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। তিনি বলেন, ষড়যন্ত্র ও অস্ত্রের ভয় দেখিয়ে আওয়ামীলীগের নেতাকর্মীকে দমিয়ে রাখা যাবে না। দীপংকর তালুকদার বলেন,পার্বত্য শান্তি চুক্তির যারা বিরোধীতা করেছিল, কালো চুক্তি আখ্যা দিয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রকারীদের সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আঁতাত জনগন মেনে নিতে পারছে না। তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানিয়ে সংগঠনকে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করার জন্য আহবান জানান।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ