• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বান্দরবানে পার্বত্য চুক্তির ১৭ তম বর্ষ পূর্তি পালিত

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2014   Tuesday

পার্বত্য চট্টগ্রাম চুক্তি ১৭ তম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার বান্দরবানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা  অভিযোগ করেছে, সরকার পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না করে পাহাড়ে অশান্তি সৃষ্টির পায়তারা চেষ্টা চালাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পাচজেএসএস) জেলা সদর থানা শাখার উদ্যোগে ঐতিহ্যবাহী পুরনো রাজার মাঠে অনুষ্ঠিত সমাবেশ প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় নেতা ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং মারমা। সমাবেশে সভাপতিত্ব করেন জনসংহতি সমিতির জেলা সদর থানা শাখা সভাপতি উচসিং মারমা। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, পাচজেএসএস জেলা শাখার নেতা জলিমং মারমা, ওয়াইচিং মারমা, পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি মসতো মারমা, কলেজ শাখার অজিত তঞ্চঙ্গ্যা, সদরের উসিংহ্লা মারমা প্রমুখ। প্রধান অতিথি  বক্তব্যে কে এস মং মারমা বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তিকে দিনদিন ঘোলাতে করছে। ভূমি সমস্যা পার্বত্য অঞ্চলের প্রধান সমস্যাগুলোর একটি। এই ভূমি থেকে উচ্ছেদ হতে হচ্ছে আদিবাসীদের। এই চলমান উচ্ছেদ প্রক্রিয়া বন্ধে সরকার কোনো পদক্ষেপ গ্রহন করছে না। বান্দরবানে ভূমি সমস্যা দিনদিন প্রকট হচ্ছে। রাবার, ফলজ বাগানের নামে লীজ দিয়ে, ভূমি দস্যুদের দখল দারিত্ব ও স্থানীয় প্রশাসন দখলদারদের পক্ষে অবস্থানের কারণে আদিবাসীরা নিজ জায়গা থেকে উচ্ছেদ হতে হচ্ছে। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে সরকার আন্তরিক নয়। চুক্তি লঙ্ঘন করে তিন পার্বত্য জেলা পরিষদ আইন সংশোধন ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন প্রণয়ন করেছে সরকার। অন্যদিকে সকালের দিকে পার্বত্য বাঙ্গালী সংগঠনগুলো চুক্তি বিরোধিতা করে মানববন্ধন পালন করেছে। প্রেস ক্লাব কার্যালয় চত্বরে পার্বত্য নাগরিক পরিষদ জেলা শাখার সভাপতি আতিকুর রহমান, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক কামরান, ও জেলা কমিটির সাধারণ সম্পাদক রেদুয়ানুল হক প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন। বক্তারা পার্বত্য চুক্তিকে কালো চুক্তি হিসেবে আখ্যায়িত করেন। এ চুক্তির ফলে পার্বত্য বাঙ্গালীরা বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে বলে দাবি করেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ