• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় গণশুনানীতে দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ

Published: 12 Apr 2017   Wednesday

লামায় প্রত্যক সরকারি অফিসকে অভিযোগগুলোর আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেছেন দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ।


তিনি বলেন, সেবাগ্রহীতারা যেসব অভিযোগ করেছে তার সমাধানহিসেবে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানার জন্য প্রতিমাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফলোআপ করা হবে। প্রত্যেক সরকারি অফিসকে দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার জন্য সেবার মূল্য তালিকা এবং সিটিজেন চার্টার লাগাতে হবে। তিনি বলেন, সাধারণ জনগণের হয়রানি রোধে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রতিটি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানকে সরকারী পরিপত্র অনুযায়ী প্রতি সপ্তাহে সম্ভব না হলেও মাসে অন্তত: একবার নিজ উদ্যোগে গণশুনানী আয়োজন করতে হবে। তিনি আরো বলেন, সব অফিসকে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য তথ্য কর্মকর্তা নিয়োগ করতে হবে।


বুধবার সকালে লামা উপজেলা পরিষদ কমপ্লেক্সে দুর্নীতির বিরুদ্ধে আয়োজিত গণশুনানীর প্রথম পর্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।


দুর্নীতি দমন কমিশন, সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, চকরিয়া ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) লামা উক্ত ফলোআপ গণশুনানীর আয়োজন করে।

 

উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু এর সভাপতিত্বে ও টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বান্দবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, বান্দরবার জেলা পুলিশ সুপার সঞ্জিব কুমার রায়, টিআইবি’র পরিচালক জসিম উদ্দিন ফেরদৌস, দুদকের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মোঃ মনিরুজ্জামান, দুদকের বিভাগীয় পরিচালক মোঃ আবু সাঈদ, উপ-পরিচালক সৈয়দ আহমেদ, সনাক চকরিয়ার সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর উপজেলা সভাপতি মোঃ আইয়ুব প্রমুখ। যেসব অফিস গণশুনানীতে অংশগ্রহণ করেন সেগুলো হলো যথাক্রমে উপজেলা ভূমি অফিস, সাব-রেজিষ্ট্রি আফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিদ্যূৎ উন্নয়ন বোর্ড, হিসাবরক্ষণ অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, সমাজেসেবা অফিস, সমবায় অফিস এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।

 

গণশুনানীর শেষে দুদক কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ জানিয়েছেন প্রতিমাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা পর্যায়ে সকল বিভাগের অগ্রগতি ফলোআপ করা হবে। সবশেষে তিনি সকলকে হালাল জীবিকার মাধ্যমে জীবন ধারণের আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ