• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় মুরুং সম্মেলন অনুষ্ঠিত

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন,লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2017   Friday

শুক্রবার বান্দরবানের লামায় মুরুং সম্মেলন অনুষ্টিত হয়েছে।

 

আলীকদম সেনা জোনের সহযোগীতায় উপজেলার সরই ইউনিয়নের পরিষদ কার্যালয়ে এ সম্মেলন অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেনআলীকদম সেনা জোন কমান্ডার ল্যাপ্টেনেন্ট কর্ণেল মো. মাহাবুবুর রহমান পিএসসি । বিশেষ অতিথি ছিলেন মেজর জিয়াউল হক,চম্পাতলী ক্যাম্প ইনচার্য মেজর মো. রাশেদ,সাবেক লামা মুরুং কমান্ডার মাংরুম মুরুং,৪ নং কোরকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, সরই ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম,আলীকদম মুরুং কমান্ডার মেনদন মুরুং,গজালিয়া ইউপি মেম্বার মেথেরু মুরুং,সাবেক মেম্বার মেনওয়াই মুরুং প্রমুখ।

 

সম্মেলনে বক্তরা বলেন, অপহরন, গুম,খুন, সন্ত্রাস,চাঁদাবাজি বেড়ে যাওয়ায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য আজকের এ সম্মেলন। চাঁদাবাজির কারনে অতিষ্ট হয়ে উঠছি। এগারটি জুম্ম জাতির শান্তির কথা বলে যারা অশান্তি সৃষ্টি করছে তারা আমাদের ভাই হতে পারে না। আমাদের সন্তানদের লেখাপড়া বন্ধ করে দিয়ে জীবন-মানকে স্তবির করে তুলেছে যারা তারা কখনও শান্তির জন্য লড়তে পারে না। চাঁদার জন্য স্কুল নির্মান,রাস্তার উন্নয়ন,ব্যবসা-বাণিজ্য বন্ধ করে যারা তারা কথনও শান্তি চায় না।বরং অশান্তি সৃষ্টি করে আমাদের থেকে চাঁদা নিয়ে তারা কোটিপতি হচ্ছে,তাদের ছেলে-মেয়েদের লেখা পড়া করাচ্ছে। আর উন্নয়ন কাজে বাঁধা দিয়ে আমাদের সন্তানদেরকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করছে । ১৯৮৪ সালের মত ঐক্যবদ্ধ না হলে সর্বস্ব হারাতে হবে আমাদের।আমাদের জীবন-মান আগে কেমন ছিল আর আজ কেমন জুম্ম জাতিকে এ সত্যটুকু উপলদ্ধি করে ওদেরকে রুখে দিতে হবে।   

 

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ল্যাপ্টেনেন্ট কর্ণেল মো. মাহাবুবুর রহমান  বলেন,দেশের জন্য জাতিভেদ না করে সবাইকে মনে করতে হবে আমরা বাংলাদেশী,আমরা বাঙ্গালী। সবার অধিকার একই।কাউকে হিংসা না করে ভালবাসা দিয়ে জয় করে নিতে হবে। এজন্য শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

 

তিনি কোন চাঁদার কারনে স্কুল নির্মান,অবকাঠামোগত উন্নয়ন যাতে বাঁধাগ্রস্ত না হয়,সে জন্য সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান। কারণ এলাকার উন্নয়ন হলে আপনারাই ভোগ করবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ