• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় ম্রো কল্যাণ সংসদের সংবাদ সন্মেলন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2017   Wednesday

লামায় প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ তুলে নাগরিক প্রতিনিধি দলের ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে বুধবার পাল্টা সংবাদ সন্মেলন করেছেন ম্রো নেতৃবৃন্দ। 


সংবাদ সন্মেলনে ম্রো নেতৃবৃন্দ নাগরিক প্রতিনিধি দল পুনরায় পার্বত্য চট্টগ্রামে প্রবেশের চেষ্টা করলে প্রতিহত করা হবে উল্লেখ করে বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বেসামরিকরণ চলছে বলে সংবাদ সন্মেলনে যে দাবি করেছেন এতে নাগরিক প্রতিনিধি দলের সদস্যরা রাষ্ট্রদ্রোহীতার অপরাধ করেছেন।


লামা পৌর শহরের কুটুমবাড়ী রেষ্টুরেন্ট-এর কনভ্যোনশন হলে ম্রো কল্যাণ সংসদের ব্যানারে বক্তব্যে রাখেন, ম্রো কল্যান সংসদের সভাপতি মেনরুম ম্রো। এ সময় উপস্থিত ছিলেন,ম্রো কারবারী মেনরুম ম্রো, গিলা চন্দ্র ত্রিপুরা, ইয়াংলক ম্রো, মংবুশে মারমা, রনি চন্দ্র ত্রিপুরা, বীর চন্দ্র ত্রিপুরা।

 

সন্ত্রাসী গ্রুপের যোগসাজসে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার মানসেই নাগরিক প্রতিনিধি দলের ব্যনারে পঙ্কজ ভট্টাচার্যসহ অন্যান্যরা লামায় প্রবেশের চেষ্টা করেছেন দাবী করে সংবাদ সন্মেলনে ম্রো নেতৃবৃন্দ বলেন, পাহাড়ে ঘোষনা দিয়ে আঞ্চলিক রাজনৈতিক দলগুলো অপহরণ, খুন, চাঁদাবাজীসহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এই ব্যাপারে একবারও কি পার্বত্য চট্টগ্রামে আপনারা সফর করে সচিত্র প্রতিবেদন আকারে সমাধানের জন্য সরকারের কাছে কোনো সুপারিশ আকারে তুলে ধরেছেন? নাকি এখনও ঘুমের ঘরেই রয়েছেন?

 

সন্মেলনে দাবী করা হয়,মুরুং সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবী-দাওয়া নিয়ে পূর্ব ঘোষিত কর্মসূচী অবরোধ পালন করেছিল।এ অবরোধের ব্যাপারে নিরাপত্তাবাহিনীর কোনো সম্পৃক্ততা ছিল না। নিরাপত্তাবাহিনীকে জড়িয়ে যে লাগামহীন মিথ্যাচারমূলক বক্তব্য দিয়ে পাহাড়ের পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ