• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

জনসংহতি সমিতি জনসাধারনের সাথে প্রতারণা করেছে–দীপংকর তালুকদার

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2014   Friday

 

 

 

বৃহস্পতিবার জুরাছড়ি উপজেলায় আওয়ামীলীগের কর্মী সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। জুরাছড়ি আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা অফিসাস ক্লাবে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও ক সাবেক  প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রর্বতক চাকমা সভাপতিত্বে বিশেষ অতিথি রাঙামাটি জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক দীপক দেওয়ান, রাঙামাটি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বন বিহারী চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান বরুন তালুকদার। সভা সঞ্চালনা করে উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা। সভায় শুরুতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সদস্য সাংগঠনিক কার্যক্রম করতে গিয়ে এবং বিভিন্ন কারণে সুদীপ্ত চাকমা (মক্কা), ললিত মোহন চাকমা, সুকময় চাকমা, জ্যোতির ময় হেডম্যান, স্নেহ কুমার চাকমা, নলনি নাক্ষ্য চাকমা অকাল মৃত্যুতে সকল সদস্যরা এক মিনিট নিরাবতা পালন করা হয়। নিরাবতা পালন শেষে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রমথ কান্তি চাকমা, সিনিয়র সভাপতি চারু বিকাশ চাকমা, হেডম্যান মায়া নন্দ দেওয়ান, মহিলা লীগের সভানেত্রী মিতা চাকমা, ছাত্র লীগের সভাপতি রিকো চাকমা প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জনসাধারনের সাথে প্রতারণা করেছে অভিযোগ করে বলেন, তাদের কথা আর কাজের কোন মিল নেই। তারা পার্বত্য জেলা পরিষদ সংশোধনী আইন জনগনের সমূখে না মানলেও জনসংহতি সমিতির সমর্থিত ২৯৯ আসনের সংসদ সদস্য ঊষাতন তালুকদার ইতোমধ্যে লালএনলিয়ানা পাংখোয়া ও বিজয় রতন দে-কে জেলা পরিষদে সদস্যর জন্য প্রধান মন্ত্রীর নিকট সুপারিশ পাঠিয়েছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সংগঠন গনন্ত্রের বিশ্বাসী। এ সংগঠন জনগনের কল্যানের সংগঠন। এ সংগঠন ভোট ডাকাতির মাধ্যমে বিজয় হয় না। যারা ভোট ডাকাতি করে তারা জনগনের মূখোমুখি হতে ভয় পায়। আর এ ক্ষমতার স্থায়ীত্ব বেশি দিন তাকে না।  বিগত রাঙামাটি আসনের সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে জনসংহতি সমিতি সহজ-সরল জনসাধারণের গণতান্ত্রীক অধিকার থেকে বঞ্চিক করেছে। তারা ভোট ডাকাতির মাধ্যমে বিজয় সিনিয়ে নিয়েছেন। তাদের জনগণ কোন দিন ক্ষমা করবে না।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ