• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    
 
ads

পার্বত্য জেলা পরিষদ সংশোধনী বিল বাতিলের দাবীতে দীঘিনালায় বিক্ষোভ-সমাবেশ

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2014   Tuesday

জাতীয় সংসদে পাস হওয়া পার্বত্য জেলা পরিষদ সংশোধনী বিল ২০১৪ বাতিলের দাবীতে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিজেএসএস)।দীঘিনালা কলেজ মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বোয়ালখালী ইউপি চেয়ারম্যান ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক চয়ন বিকাশ চাকমা।বক্তব্যে দেন পিজেএসএস জেলা কমিটির তথ্য ও প্রচার সম্পাদক প্রীতি খীসা, কেন্দ্রীয় পাহাড়ী ছাত্র পরিষদের সহ সাধারন সম্পাদক জ্ঞান চাকমা, উপজেলা যুব সমিতির সভাপতি সমীর চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি রাজ্যময় চাকমা ও কলেজ শাখা পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি প্রভাত চাকমা বক্তব্য রাখেন। এর আগে উপেেজলা সদরের এমএন লারমা স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ প্রদর্শন শেষে কলেজ মোড়ে অনুষ্ঠিত হয় সমাবেশ।বক্তারা বলেন, পার্বত্য চুক্তির শর্তকে উপেক্ষা করে সরকার দলীয় নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য পার্বত্য জেলা পরিষদের সদস্য বৃদ্ধির যে সংশোধনী বিল পাস করা হয়েছে তা বাতিল করতে হবে। অবিলম্বে পার্বত্য চুক্তির শর্ত অনুসারে ভোটার তালিকা প্রনয়ন করে নির্বাচনের মাধ্যমে জবাবদিহি মূলক জেলা পরিষদ প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় আন্দোলনের মাধ্যমে জনগনের এ দাবী বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করা হবে বলে বক্তাগন হুসিয়ারী উচ্চারন করেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ