• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় সুবিধা ভোগী খামারিদের মাঝে ভেড়া বিতরণ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 May 2017   Monday

লামায় দারিদ্র বিমোচন ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে ২০ জন সুবিধাভোগী খামারীদের মাঝে সোমবার ৬০টি ভেড়া বিতরণ করা হয়েছে।

 

লামা উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বরে ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রাণি সম্পদ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক এইচ.এম মনোয়ার হোসেন।  লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরীর সভাপতিত্বে অেন্যান্যও মধ্যে উপস্থিত ছিলেন, লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদ ইকবাল, প্রকল্প পরিচালক মোঃ হাবিবুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তাহুরা, লামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরে আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ পারভেজ ও সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফরিদুল আলম।

 

প্রধান অতিথির বক্তব্যে এইচ.এম মনোয়ার হোসেন সুবিধাভোগী খামারিদের উদ্দেশ্যে বলেন, ভেড়া পালন করা ছাগলের চেয়ে অনেক সুবিধাজনক। এছাড়া ভেড়ার মাংস ছাগলের মাংসের চেয়েও পুষ্টিগত মান অনেক ক্ষেত্রেও বেশি। ভেড়ার লোম দিয়ে উন্নতমানের বস্ত্র তৈরী করা যায়। ভেড়ার মাংসে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তিনি খামারিদের যতœসহকারে সরকারের দেওয়া এ ভেড়া গুলো পালন করার জন্য অনুরোধ করেন। পাশাপাশি ভেড়ার কোনো ধরণের রোগ-বালাই দেখা দিলে সাথে সাথে উপজেলা প্রানি সম্পদ অধিদপ্তরে নিয়ে এসে চিকিৎসা নিতে পরামর্শ দেন তিনি। 

 

লামা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.জুয়েল মজুমদার বলেন, সমাজ ভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশী ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ(কম্পোনেন্ট-বি)২য় পর্যায় প্রকল্প এর আওয়তায় লামা উপজেলায় ২০জন সুবিধাভোগী খামারিদের মাঝে ৬০টি ভেড়া বিতরণ করা হয়েছে। ভেড়া বিতরনের পূর্বে সুবিধা ভূগী খামারীদের মাঝে ভেড়া পালনের প্রশিক্ষন দেওয়া হয়েছে।

 

ভেড়া পেয়ে সুবিধাভোগী খামারি অমিও বসাক, ছোংহ্লা প্রু মার্মা, তসলিমা বেগম, আয়েশা বেগম, পলিরাম ত্রিপুরা, চিংলুং মার্মা ও খোরশেদা বেগম বলেন,  বিনামূল্যে ভেড়া পেয়ে অনেক খুশি। ভেড়া পালনের প্রশিক্ষণ অনুযায়ী যত্নসহকারে ভেড়া পালন করে স্বাবলম্বী হতে চেষ্টা চালিয়ে যাবো। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ